খুকুর চুলের ফিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদের বুড়ির চরকা থেকে
একটা চিকন সুতা
জড়িয়ে গেল খুকুর চুলে
যেন রঙিন ফিতা
সেই ফিতাটা লম্বা বেণির
মাথায় হলো ফুল
কানে হলো ঝুমকো লতা
দুলছে দোদুল দুল
একটা সুতা চাইল হতে
দাদুর সাদা শাড়ি
জরি দিয়ে নকশা করা
নয়তো তবু ভারী
রাত্রি হলে সেই শাড়িতে
জ্বলে সোনার আলো
চাঁদের বুড়ি বন্ধু আমার
তোমায় বাসি ভালো।