প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূর্ছা কেন গিয়েছিলি
বল তো একটু খুলে
ভয় পেয়ে কি? নাকি
দম নিসনি ভুলে?
আরে বুদ্ধু কী যে বলিস
সত্য কথা কই
মূর্ছা গেছি পড়তে গিয়ে
একটা ভূতের বই।
প্রিয় লেখক এমন ভাবে
লিখছে ভূতের কথা
পরিবেশটা এমন ভাবের
ভূতং নীরবতা।
পড়তে পড়তে এমন হলো
দেখছি ভূতের রূপ
হঠাৎ করে ভয়ের ছোঁয়ায়
গরম রক্ত চুপ।
ঠান্ডা হয়ে গেলাম আমি
খেয়ে ভূতের আন্ডা
গরম হলাম কখন জানিস?
খেয়ে বাপের ডান্ডা!