খোকার বুদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ছোটদের জন্য কত মজার ছড়া যে তিনি লিখেছেন! তাঁর লেখা লিচু চোর কিংবা খাঁদু-দাদু হয়তো পড়েছ। জানি, তাঁর দু-একটা ছড়া-কবিতা তোমরা মুখস্থ, হড়বড় করে বলে দিতে পারো। দেখো তো, এই মজার ছড়াটা আগে পড়েছ কি না?
.
.

চুন করে মুখ প্রাচীর ’পরে বসে শ্রীযুত খোকা,

কেননা তার মা বলেছেন সে এক নিরেট বোকা।
ডানপিটে সে খোকা এখন মস্ত একটা বীর,
হুঙ্কারে তাঁর হাঁস মুরগির ছানার চক্ষুস্থির!
সাত লাঠিতে ফড়িং মারেন এম্নি পালোয়ান!
দাঁত দিয়ে সে ছিঁড়লে সেদিন আস্ত আলোয়ান!
ন্যাংটা-পুঁটো দিগম্বরের দলে তিনিই রাজা,
তাঁরে কিনা বোকা বলা? কি এর উচিত সাজা?
ভাবতে ভাবতে খোকার হঠাৎ চিন্তা গেলে থেমে,
সে দৌড় চোঁ-চোঁ আঁধমহলে পাঁচিল হতে নেমে!
বুকের ভেতর ছ’পাই ন’পাই ধুক্পুকুনির চোটে,
বাইরে কিন্তু চতুর খোকা ঘাব্ড়ালেন না মোটে।
হাঁপিয়ে এসে মায়ের কাছে বল্লে, ওগো মা!
আমি নাকি বোক্-চন্দর? বুদ্ধি দেখে যা!
ঐ না একটা মট্কু বানর দিব্যি মাচায় বসে
লাউ খাচ্ছে? কেউ দেখোনি দেখি আমিই তো সে।
দিদিদেরও চোখ ছিল তো, কেউ কি দেখেছেন?
তবে আমায় বোকা কও যে! এ্যাঁ-এ্যাঁ, হাসো ক্যান্?
কি কও? ‘একি বুদ্ধি হলো?’ দেখ্রে তবে? হাঁ,
বুদ্ধি আমার...ভোলা! তু-উ-উ! লৌ-হা-হা-হা-হা!