প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত কোটি ফুল বন্দী ছিল
একটি সুনীল আকাশ;
বন্দী ছিল পাখপাখালি
নদী আলো বাতাস।
মুক্তি পেতে যুদ্ধ হলো
ভাই এল না ফিরে;
খুবলে-খাওয়া বুবুর শরীর
থাকল নদীর তীরে।
এই নে দিলাম স্বাধীন স্বদেশ
স্বপ্নগুলো আঁকিস;
বিভেদ ভুলে সবাই মিলে
থাকিস সুখে থাকিস।
এই মাটি তোর মায়ের আঁচল
বাবার রক্তে মাখা;
কাজ খোকা তোর এখন কেবল
দেশটা ভালো রাখা।