প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের পাশে এক দোকানে উত্তেজনা ভীষণ
অনেক মানুষ জড়ো হয়ে দেখছে টেলিভিশন।
কেউবা তাদের ব্যবসা করে তেল চিনি চাল আটার
কেউ মুটে, কেউ রিকশা হাঁকে
কেউ হোটেলে ময়দা মাখে
কেউ গলিতে দোকান করে মিষ্টি দই ও মাঠার।
কেউবা যুবক, কেউবা বুড়ো
কেউ নাকে দেয় নস্যিগুঁড়ো
কেউবা এদের কিশোর টোকাই রাস্তাঘাটে হাঁটার।
কেউবা চিকন, কেউবা মটু
কেউবা বাচাল, কথায় পটু
কেউ সেলুনের দক্ষ নাপিত চুল দাড়ি গোঁফ ছাঁটার।
এ লোকগুলো নানান জেলার
কিন্তু সবাই পাগল খেলার
গভীর টানে দেখছে মিলে মুস্তাফিজের কাটার।