গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা বলেন, ছেলেটাকে শেখাচ্ছি গান,
নাম-ডাক হবে তার, পাবে সম্মান।

ছেলেটার চিৎকারে কান পাতা দায়,
একে বলে গলা সাধা, কী যে করা যায়!

গান লিখে কদিনেই খাতা ভরে ফেলে,
শোনাবেই গান সে যে কাছে কেউ গেলে।

রবীন্দ্র-নজরুল বাদ কেউ নেই,
গলায় তো সুর নেই, তবু চেঁচাবেই।

তার ভয়ে সকলেই দূরে দূরে হাঁটে,
খেলতেও কেউ আর আসছে না মাঠে।