ঘরেই থাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের চালে পড়ছে ঝরে ঝামুর ঝুম
বৃষ্টি পড়ার শব্দে খুকুর ভাঙল ঘুম।
যাচ্ছে ঝরে সকাল থেকে একটানা
বৃষ্টিধারা থামবে কখন নেই জানা
কাকভেজা ওই হচ্ছে চাষি নেই মাথাল
বৃষ্টিজলে পুকুর নদী ভরল খাল।
বইছে বাতাস ধানের খেতে খুব জোরে
মেঘমেয়েরা আকাশপারে ওই ঘোরে।
গাছের ডালে ভিজছে শালিক দোয়েল কাক
ইশকুলে আজ যাসনে খোকা ঘরেই থাক।