চিরিকপিরিক চড়ুইছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চিরিকপিরিক চড়ুইছানা
টবের ওপর নাচতে মানা
টবের পাশে কোলা ব্যাঙ
ডাকছে শুধু ঘ্যাঙর ঘ্যাঙ

চিরিকপিরিক চড়ুইছানা
আয় খেতে বোস দিচ্ছি খানা
মজা মজা মজা রে
খাব ব্যাঙ ভাজা রে

ঘ্যাঙর ঘ্যাঙর হাঁক শুনে
চড়ুইছানা বিট গুণে

হয় না খাওয়া ব্যাঙের ফ্রাই
উড়াল দিয়ে জান বাঁচাই।