প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকতে গিয়ে কাকের ছবি
রং ফেলেছি কালো
কুচকুচে রং করতে গিয়ে
বিপদটা হয় ভালো।
বিপদ মানে অ্যায়সা বিপদ
ছবি অঙ্কন নয় নিরাপদ
কালোয় ভরা খাতা
কাণ্ড হলো যা তা।
রং চুবানো খাতার ভেতর
পক্ষী ডুবে যায়
কা কা করে তারস্বরে
বলে শিল্পী আয়—
ইচ্ছেমতন ঠোকরাব রে
ঠিক প্রতিশোধ নেব
ছবি আঁকার সাধটা এবার
বেশ বুঝিয়ে দেব।
আমি বলছি কান মলছি
আর ছবি নয় বাবা,
কাগজ থেকে যাও না উড়ে
থাকলে খোঁচা খাবা।