ছড়া

ধন্য জীবন
তাছনিমাহ্ তুষ্টি
কিরিং কিরিং বেল বেজেছে
বাবা এসেছে বাসায়
কখন থেকে বসে আছি
তাঁর আসার আশায়।
যত আবদার, যত কথা
বাবার কানেই যাবে
বাবার মতো আপনজন
কেউ কি খুঁজে পাবে?
রাতের বেলা বলি যখন
ওটা আমার চাই
সকাল বেলা চোখ মেলতেই
ওমা-পাশে তাই!
বাবার আলোয় আলোকিত
আমার এই ভুবন
এমন বাবা পেয়ে আমার
ধন্য হলো জীবন।
সপ্তম শ্রেণি, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

যার কাছে তুমি ছোট
সাদিয়া আফরিন
এখন তুমি জজ বা উকিল
যতই বড় হও,
কিন্তু তুমি বাবার কাছে
মোটেই বড় নও।
বিরাট বড় শিল্পী তুমি
অনেক ছবি আঁকো
তবু তুমি বাবার কাছে ছোট্ট হয়েই থাকো।
রাস্তা দিয়ে হাঁটলে তুমি
সবাই সালাম হাঁকে
বাবা কিন্তু তোমায় শুধু
নামটি ধরেই ডাকে।
অষ্টম শ্রেণি, শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমি
গিফট
কাজী মো. আহনাফ আজিম
বাবা আমার ঢাকা যাবে
বললাম তাকে—
কিন্ডার জয় আনতে হবে
মনে যেন থাকে!
আনল ঠিকই, মিলল গিফট
হলো না মনমতো
বাবা বলল, রাগ করে না
আনব আরও কতো!
প্রথম শ্রেণি, ফ্লাওয়ার ফ্লো স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম
ঘুমবাবা
সুমাইয়া নওরিন
বাবা তুমি খুব পচা
অঙ্কে তুমি খুব কাঁচা।
সারা দিন শুধু বক বক করো
কাজের সময় ঘুমিয়ে পড়ো।
স্যার ডাকলে তাঁর কাছে যাও
আমি ডাকলে শুধু ঘুমাও।
বেড়াতে চাইলে দাও ফাঁকি
আমি অপেক্ষায় থাকি।
তোমাকে নিয়ে বাড়াবাড়ি
করব আমি মারামারি।
তোমার সঙ্গে আড়ি
যাব না তোমার বাড়ি।
সপ্তম শ্রেণি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা