জাদুর কলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঝুমার একটি কলম আছে
জাদু নাকি দেখায়,
হাতে নিলে নিজের থেকে
মনের কথা লেখায়।
বাংলা ইংরেজি দু’ভাষারই
শুদ্ধ বানান শেখায়,
খাতার পাতা ভরে তোলে
সুন্দর বর্ণ রেখায়।
ধূসর রঙের জাদুর কলম
অন্য কারও বেলায়,
কোনো কিছু লেখে না তো
যত আঁকো ঠেলায়।
এই কলমটি কুড়িয়ে পায়

এক বৈশাখের মেলায়
ক্লাস ফাইভের ছাত্রী রুমা
থাকে নওগাঁ জেলায়।