প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলতে তুমি পারোনি
ছিল খেলার মাঠে ফাঁদ
সেই ফাঁদে পা ডুবল তোমার
কাঁদল দূরের চাঁদ।
সূর্য কাঁদে, মানুষ কাঁদে, কাঁদে পাখির মন
তোমার জন্য রাখা ছিল ভুলের আয়োজন।
বন্ধু জিহাদ ক্ষমা করো
আজকে নতুন পথটা ধরো—
বছরের শেষে বিদায় সুরে তুমি চলে গেলে
ফুল পাখি আর প্রজাপতি বন্ধুদের ফেলে।
দূরের দেশে রঙিন আলোয় জিহাদ মেটায় সাধ
খেলবে জিহাদ মাঠ সাজালো জোছনামাখা চাঁদ।
ওর জন্যই সূর্য বিছায় নরম আলোর পাটি
মুক্ত মনে ঘুরবে জিহাদ করবে হাঁটাহাঁটি।
নতুন বছর, সূর্য নতুন, নতুন আলো আসে
মায়াভরা জিহাদের মুখ ছবি হয়ে ভাসে।