জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

হাজার টাকার জুতা পরে
মেজাজ হলো গরম
দুঃখজনক ব্যাপার হলো
সকল জুতাই নরম।

আরে! যখন যাব হেঁটে
উঠবে আওয়াজ তেরে কেটে
তা-না, যেন জুতাজোড়া
পাচ্ছে ভীষণ শরম।

ভালোই ছিল কাঠের গড়া
খটাস খটাস খড়ম
আবিষ্কারের ঠেলায় পড়ে
অবস্থা আজ চরম।