ঝুনঝুনি টুনটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুনটুনিটা টুনটুনায়
চিরিক চিরিক মিহিন সুরে
মনভোলানো গান শুনায়।
পাতার খোপে আড়াল খুঁজে
বানায় বাসা,
দেখতে খাসা
নেয় বিশ্রাম দুচোখ বুজে।
কুট্টি ডিমে তা দিলে পর
ছোট্ট ছানা ফোটে,
কমাস পরেই ডাগর হয়ে
পাখনা মেলে ছোটে।
ছুটতে ছুটতে পেরোয় মাঠ
তার পরে কী? নদীর ঘাট।
টুনটুনি লো টুনটুনি,
খেলবি নিয়ে ঝুনঝুনি?
বোশেখ মাসে বসবে মেলা
খেলবি তখন মজার খেলা।