টাট্টু ঘোড়া বাট্টু ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

টাট্টু ঘোড়া টাকটুক
বাট্টু ঘোড়া ঠাকঠুক

শরীর ভরা উলকি
ছন্দে চলা দুলকি

দিচ্ছে ঘোড়া লম্ফ
হচ্ছে ভূমিকম্প

কোন দিকে যায় পাগলা
লাগাম টেনে আগলা

দৈত্যদানোর রাজ্যে
আছে অনেক কাজ যে

বাজছে কোথায় ঠুমরি
পড়ল খেয়ে হুমড়ি

আবার ঘোড়া ছুটল
হাওয়ায় ধূলি উঠল

ঘোড়াই ময়ূরপঙ্খি
দেখো ওড়ার ঢং কী!

ঘোড়ার পিঠে প্রিন্সেস

ঘুরে ঘুরেই দিন শেষ

টাট্টু ঘোড়া টগবগ
বাট্টু ঘোড়া বকবক।