তেলাপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তেলাপোকা দেখে খোকা
ধরতে বাড়ায় হাত—
অথচ মা তাকে দেখে
হচ্ছে কুপোকাত।
মায়ের তুমুল চিৎকারে
খোকা ভাবে এ কী!
বাঘ-ভল্লুক এল নাকি
দরজা খুলে দেখি!
নেই তো কাছে হিংস্র কিছু
মা তবু পায় ভয়
পোকা-ই তো, বসলে গায়ে
কী আর এমন হয়!
বুঝতে খোকার বাদ থাকে না
তেলাপোকাই বীর
যার দাপটে মামণিটাও
ভয়েই অস্থির!