নতুন কিছু করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

নতুন বছর
নতুন বইয়ের
নতুন লেখা ছবি
নতুন ক্লাসে নতুন আশার নতুন আলোর রবি।
ক্যালেন্ডারের
পাতা নতুন
বইয়ের যত
মলাট নতুন
পেনসিল বক্স, ইরেজার, নতুন নতুন খাতা
কী মায়াময় সুবাস ছড়ায় নতুন বইয়ের পাতা!
নতুন পথে
স্বপ্ন নিয়ে
যাও এগিয়ে তবে

লক্ষ্য পূরণ করতে হলে জিততে তোমায় হবে।

নতুন বছর
সাহস রাখো
হয়ো না কেউ ভীত
জিততে যদি চাইছ তবে এ বছরেই জিতো।

নতুনভাবে শপথ নিয়ে জিততে হলে, লড়ো
নতুন আশায়
বুকটা বেঁধে
নতুন কিছু করো
এ বছরেই করো, সাফল্যকে ধরো।