প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে যেখানেই বসত করো বাংলাসবুজ মন
বাংলাদেশের আকাশ মাটি বাতাস নদী বন
ওই যে আসে পয়লা বোশেখ চমকে ফিরে চাও
পুরোন ধুলো ঝেড়ে হৃদয় মুক্ত করে দাও।
নতুন বছর নয় তা শুধু হল্লা করে ভোজ
স্বজন সুধী প্রতিবেশী সবার নিয়ো খোঁজ
সব ভেদাভেদ ভুলে যদি হাসতে পারো ভাই
ফুলেল হয়ে উঠবে তবে পুরো বছরটাই।
শিশুকিশোর তোমরা যারা স্বচ্ছতোয়া ঢেউ
ঘরের ভেতর বন্দী হয়ে আজ থেকো না কেউ
মুরব্বিদের সঙ্গে না হয় সাথির সাথে ওই
রঙিন মেলার মজায় ছুটে যাবে অবশ্যই।
মুড়কি মোয়া, খেলনাপাতি কিনবে মিলে আর
নাগরদোলায় উঠে মজা লুটবে চমত্কার
দেখবে পাশেই দুস্থ শিশু টাকা তো তার নেই
ওকেও দিয়ো একটা বেলুন, নাচবে তা ধেই ধেই।
বাংলাভাষীর জ্ঞানগরিমা, বাণিজ্যে হোক জয়
ধানের গোলা উপচে পড়া ফসল যেন হয়
সেই আশাতে এই চিঠিটি ছড়িয়ে দিলাম আজ
সবাই ভালো থেকো, ইতি শফিক ইমতিয়াজ।