নিঝুম রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢং ঢং ঢং!
রাত বারোটা
দুলছে দ্রুত
ঘুড়ির কাঁটা।
হঠাৎ ডেকে উঠল পেঁচা
ভাবছি আজ আর যাবে না বাঁচা
ভূত করেছে আজ কাঁধে ভর
দেহ কাঁপছে তাই থরথর।
হঠাৎ পেছনে কে দিল টান?
অবশ হলো দেহ মনপ্রাণ।
চোখটা বুজি—বাপরে বাপ
ভূতটা বুঝি দিল ঝাঁপ!
সপ্তম শ্রেণি, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহী