
বাবার অফিসের ব্যাগে টিফিন বক্স ঢুকিয়ে দেওয়া, মাথাব্যথা করলে মাথা টিপে দেওয়া—এ রকম হাজারটা কাজ আমাকেই করতে হয়। অথচ আমি বাবার সব কাজ করে দিলেও বাবা সব সময় আমাকে ফাঁকি দিতে চায়। গতকালের ঘটনাটাই বলি—আমি বললাম, ‘বাবা, ক্লাসে মিস আবার অ্যাসাইনমেন্ট দিয়েছেন।’
বাবা বলল, ‘কী? অসম্ভব! আমি আর পারব না...কিরে হাসছিস কেন?’
‘হাসব না তো কী? মিস বলেছেন বাবা-মার সাহায্য নিয়ে করতে। তুমি মিসকে গিয়ে বলে আসো, তুমি পারবে না।’
‘আমার সঙ্গে ফাজলামি করিস? আচ্ছা শোন, আজকের মতো করে দিচ্ছি, আর কিন্তু পারব না...আবার হাসে? যা ইংরেজি বই নিয়ে পড়তে বস।’
আমি বললাম, ‘মা বলছে অঙ্ক করতে। কোন বই আনব বাবা? অঙ্ক না ইংরেজি?’
বাবা বলল, ‘মুখ চেপে বিটকেলে হাসি কার কাছে শিখছিস? যা, অঙ্ক বইই নিয়ে আয়। বল, কয়টা তে এক ডজন হয়?’
‘১২টাতে না?’
‘প্রশ্ন আমি করছি না তুই?’
‘হুম। ১২টাতেই।’
‘এবার বল, কয়টাতে ১০ ডজন হয়?’
‘অনেকগুলোতে।’
ভুল কী বললাম শুনি? অথচ উত্তর শুনে বাবা আমার দিকে সেই থেকে কটমট করে তাকিয়েই আছে।
আমার বাবাটা এমনই পচা। কিন্তু কেন জানি, এই পচা বাবাটাকে ছাড়া আমিও এক মিনিট থাকতে পারি না, বাবাও আমাকে ছাড়া থাকতে পারে না। আমার পচা বাবা এই পৃথিবীর সেরা বাবা।
চতুর্থ শ্রেণি, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুল