প্রজাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাপতি প্রজাপতি
উড়ে কোথায় যাও?
দুটো ডানা মেলে মেলে
কী যে তুমি চাও?
প্রজাপতি প্রজাপতি
তোমার দুটো ডানা
সারা দিন কী কাজ করো
উড়তে নেই মানা?
প্রজাপতি প্রজাপতি
সারা দিন খুব কাজ!
তোমার তো কাজ নেই
শুধু করো সাজ!
প্রজাপতি প্রজাপতি
পাখা তুমি মেলো
কিছু কাজ করো তুমি
কিছু কথা বলো।
প্রজাপতি প্রজাপতি
কী তোমার স্বভাব!
বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ো
খাবারের কি অভাব?
প্রথম শ্রেণি, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ