আমার আব্বুটা অনেক বোকা। আমি যত দুষ্টুমিই করি না কেন, কিচ্ছু বলে না! কারণ আব্বু আমাদের সবাইকে বোঝে। আব্বু খুব অল্পতেই খুশি হয়। আমাদের জন্য ঈদের জামাকাপড় কিনে দিয়েই সে খুশি। বাবাকে যদি আমরা কিনে না দিই তাহলে সে নিজের জন্য কিছুই কেনে না। এমন বোকা কেন আমার বাবাটা?
বাবা দিবসে আমি একটা ছোট্ট কার্ড বানিয়ে দিলেই সে এত্ত খুশি হয়! ছোটবেলায় কোনো আবদার শুনলেই তা রক্ষা করার চেষ্টা করত। এখনো কিচ্ছু বদলায়নি। আব্বু আমাকে এখনো সমান আদর করে। ছোটবেলায় আমি আব্বুকে ছাড়া ঘুমাতে পারতাম না, কিন্তু আমার আব্বুর অফিস শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যেত। শুধু আমি না ঘুমিয়ে থাকব বলে বাবা শত কাজ থাকলেও আগে আসার চেষ্টা করত। আমার বোকা বাবার মতো পৃথিবীতে আর কোনো বাবা আছে বলে আমার মনে হয় না। বোকা বাবা, তোমাকে অনেক ভালোবাসি।
সপ্তম শ্রেণি, শহীদ লে. আনোয়ারা গার্লস কলেজ, ঢাকা