বনের পাখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা পাখি সাদা এবং
একটা পাখি কালো
একটা পাখি রঙিন পাখি
দেখতে ভীষণ ভালো।
একটা পাখি ডাকতে জানে
মধুর সুরে সুরে
একটা পাখি পাখনা মেলে
হারায় অনেক দূরে।
একটা পাখি নাচতে জানে
পেখম মেলে মেলে
একটা পাখি আটকা আছে
লোহার শিকের জেলে।
একটা পাখি বন্ধু হয়ে
থাকে কাছে কাছে
একটা পাখি সারা জীবন
যুদ্ধ করে বাঁচে।
সব পাখিই বনের পাখি
বনের মাঝে থাকে
বনের পাখি বনে থাকুক
কেউ ধরো না তাকে।