প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও পতাকা বন্ধু আমার লাল-সবুজে আঁকা
একটি জাতির গর্ব তুমি স্বপ্ন কাজলমাখা।
সকাল-বিকাল তোমায় দেখি বুক চিতিয়ে ওড়ো
ঝড়-বাদলে চুপসে গিয়ে রোদ্র-খরায় পোড়ো।
সাগর-গিরি পাহাড়চূড়া কিংবা মহাকাশে
তোমায় দেখি বিশ্বসভায় সকল জাতির পাশে
তোমায় পাওয়ার রূপকথা আজ সব মানুষের জানা
আঁধার ভেঙে উড়ছে তোমার বজ্রচপল ডানা।
অনেক ত্যাগের বিনিময়ে অনেক প্রাণের দানে
উড়ছো তুমি প্রাণপতাকা সহসা সবখানে।
ও পতাকা বন্ধু আমার দীপ্ত জয়ের সুখ
তুমি আমার মায়ের নোলক বাবার হাসিমুখ।