প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত এসে জেঁকে বসে আমাদের গাঁয়
অসহায় গরিবেরা কাঁপে ঠান্ডায়।
গাছপালা, ঘরবাড়ি কুয়াশায় ঢাকে
সূর্যের দেখা নেই আড়ালেই থাকে।
কখনো বেরিয়ে এসে দেয় মৃদু আলো
সে আলোর ছোঁয়া পেলে লাগে কী যে ভালো।
সূর্যকে বলি আমি, ‘কাছে তুমি থাকো
উত্তাপ উষ্ণতা দিয়ে ঘিরে রাখো।
গরম কাপড় নেই শীত এলে যার
বন্ধু তোমার মতো কেউ নেই তার।’