ইশ্, আমার যদি একটা লিলিপুটের বাচ্চা থাকত, অ্যারিয়েটির মতো!
শাওনের কী ভাগ্য, ওর লিলিপুটের বাচ্চা আছে।
তোমরা কি চিনতে পেরেছ ওদের? ‘দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব অ্যারিয়েটি’ সিনেমার মূল চরিত্র ওরা। আমার যদি একটা আলাদিনের জাদুর প্রদীপ থাকত, তাহলে আমি প্রথম ইচ্ছায়ই বলতাম, আমাকে যেন সে অ্যারিয়েটির মতো একটি লিলিপুট এনে দেয়।
এসব চিন্তা করতে করতে হঠাৎ শুনি মা ডাকছে। মা বলল, ‘তোর ভাইয়া আর বাবাকে ডাক দিয়ে বল টেবিলে বসতে, আমি খাবার বেড়ে দিচ্ছি।’ আমি বাবা আর ভাইয়াকে ডাক দিয়ে নিজে টেবিলে বসলাম।
রাত নয়টা বাজে। আমরা সবাই রাতের খাবার খাচ্ছি। খিচুড়ি আর ডিম ভাজি। খাওয়া শেষ করে যখন ঘুমোতে যাব, তখন হঠাৎ মনে হলো টেবিলের নিচ থেকে কেউ আমাকে ডাকছে। টেবিলের নিচে কাউকে দেখতে না পেয়ে একটু ভয় পেলাম। তখন দেখি আমার বুড়ো আঙুলের সমান কেউ দাঁড়িয়ে আছে। স্বপ্ন মনে করে হাতে চিমটি কাটলাম। কিন্তু আমি হাতে ব্যথা পাচ্ছি। তাই বুঝলাম এটা স্বপ্ন না। তাকিয়ে দেখি—ওমা, এ তো একটা লিলিপুট। লিলিপুটটি আবার কথাও বলছে। আমাকে ডাকছে। ওর কাছে কান নিয়ে কথা শোনার চেষ্টা করলাম। শুনতে না পেয়ে ওকে টেবিলের ওপরে তুললাম। ও আমার নাম জিজ্ঞেস করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি লিলিপুট?’
ও বলল, ‘হ্যাঁ’।
আমি তখন অবাক হয়ে বললাম, তোমার নাম কী?
ও বলল, ‘আমার নাম র্যাটি’। আমি অ্যারিয়েটির বোন।
আমি তখন বললাম, ‘তোমাকে তো সিনেমায় দেখিনি।’
র্যাটি তখন কাঁদো কাঁদো হয়ে বলল, ‘অ্যারিয়েটি সুন্দর বলে ওকে মুভিতে নিয়েছে। আমি দেখতে ভালো নই বলে আমাকে নেয়নি।’
আমি বললাম, ‘মন খারাপ কোরো না র্যাটি। কী হয়েছিল আমাকে খুলে বলবে প্লিজ?’
ও বলল, ‘মুভি বানানোর লোক এসে আমাদের বলল, “আপনারা কি মুভিতে অভিনয় করতে ইচ্ছুক?” তখন আমি খুশি হয়ে এগিয়ে গিয়ে বললাম, অবশ্যই। তখন ওই লোকটা পাশের লোকটিকে কানে কানে কিছু বলল। তারপর অ্যারিয়েটির কাছে গিয়ে বলল, “আমরা তোমাকে মূল চরিত্র বানাতে চাই।” আমি তখন কাছে গিয়ে বললাম, আর আমি? তখন ওরা কিছু না বলে মা-বাবার কাছে গিয়ে বলল, “আপনাদেরও আমরা নিতে চাই।” আমি মন খারাপ করে বললাম, আমাকে নেবেন না? তখন তারা মোটা কণ্ঠে বলে উঠল, “না।” আমার খুব মন খারাপ হলো। আমি মন খারাপ করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। প্রায় তিন ঘণ্টা পর মা এসে দরজায় টোকা দিয়ে বলল, “অ্যারিয়েটি আর আমাদের জন্য ড্রেস কিনতে যাচ্ছি। ফ্রিজে খাবার আছে গরম করে খেয়ে ফেলিস।”’
র্যাটি বলল, ‘আমার তখন আরও মন খারাপ হয়ে গেল। সবাই চলে যাওয়ার পরও আমি ঘর থেকে বের হলাম না। পরে রাতের বেলা সবাই এসে দেখে সব একই রকম আছে। কিন্তু আমি নেই। তারপর আমি তোমাদের বাসায় এসে গেলাম।’
ওর কথা শুনে আমার খুব কষ্ট লাগল। তখন রাত ১২টা বেজে গেছে। আমি ওর ফ্রেন্ড হয়ে গেলাম। তারপর ওকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে চিন্তা করলাম এটা স্বপ্ন নয়তো। হঠাৎ অ্যালার্মের শব্দ শুনতে পেলাম। উঠে দেখি র্যাটি নেই!
ইশ্, স্বপ্নটা যদি সত্যি হতো!
ষষ্ঠ শ্রেণি, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল