বিকেলটা খুব ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিকেল মানে শিথিল মায়ের শাসন
বিকেল মানে শূন্য পড়ার আসন।
বিকেল মানে সূর্য ডুবু ডুবু
বিকেল যেন আদর করা বুবু।
বিকেল আমার রুটিন ছেঁড়া পাতা
|উল্টো জামার উল্টো পড়া হাতা।
বিকেল মানে যা খুশি তাই পারি
বিকেল যেন আমার মামাবাড়ি।

বিকেল মানে পাঁচ দুগুণে বারো
ইচ্ছে হলে নাও বাড়িয়ে আরও।
বিকেলে নেই অঙ্ক বইয়ের ভূত
বিকেল যেন স্বাধীনতার দূত...