প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দিনটা
গরবের দিন, এই দিনটা স্মৃতির
পরাধীনতার গ্লানি মোছার, আনন্দ আর প্রীতির।
এই দিনটা
বিজয়ের দিন, এই দিনটা গানের
স্বাধীনতার মন্ত্রে সকল জেগে ওঠা প্রাণের।
এই দিনটা
যুদ্ধজয়ের, এই দিন বীর ভাইয়ের
একাত্তরের হারানো বোন, অশ্রুভেজা মায়ের।
এই দিনটা
সূর্য ওঠার, শিল্পী গায়ক কবির
নতুন কোন পদ্য লেখা, নয়তো নতুন ছবির।
এই দিনটা
তোমার আমার, এই দিন দেশ গড়ার
ঘাস ফড়িং আর প্রজাপতির, স্বরবৃত্ত ছড়ার।