বৃষ্টি দেখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি দেখে মিষ্টি মেয়ে
ছুটল ঘরের বাইরে,
বর্ষা জলে নাইতে গিয়ে
খুশির সীমা নাইরে।
ফোঁটায় ফোঁটায় মুখ ভেসে যায়,
মনটা কোথায় যায়রে।
দোলনচাঁপার সুবাস ডাকে,
‘আমার কাছে আয়রে।’
কদমডালে দোয়েল শ্যামা
চড়ুই ফিঙের নৃত্য
দেখতে গিয়ে মিষ্টি মেয়ে
জলের ধারায় সিক্ত।
মেঘের মায়ায় শ্যামল ছায়ায়
আনন্দে গান গাইছে,
গুনগুনিয়ে আপন মনে
সুরের ভেলা বাইছে।