প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শানীন মণি দুপুরবেলা খেলায় ব্যস্ত রয়
বাসার মধ্যে মায়ের মনে তড়াস করা ভয়।
গরম রোদে বোশেখ মাসে শানীন কাবু হয়
ধুলোবালির মধ্যে শানীন কাবু হবার নয়।
মায়ে ডাকে বাবায় ডাকে কিন্তু শানীন স্থির
ভাবটা দেখায় এমনতর ভীম পালোয়ান বীর।
কিন্তু হঠাৎ ঝোড়ো হাওয়ায় মারল যখন থাবা
চিঁ চিঁ করে বলতে থাকে ‘বাঁচাও এবার বাবা’।
এমন সময় কালো মেঘের কি যে ভীষণ ডাক
আকাশ বিজলি খুঁজতে থাকে কোথায় একটু ফাঁক।
হায় কী বরাত একটু দুরে হঠাৎ বজ্রপাত
ভাগ্য ভালো সাহস দিল বাবার দুটি হাত।