ব্যাকরণে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রোদু মণি নাচ ও গানের
বেজায় সমঝদার,
শোনো তবে বলছি আমি
কাণ্ডখানা তার।
টিভি পর্দায় নাচ ও গানের
আসর দেখে দেখে
আধো বোলে গানের কলি
গায় সে একে একে।
ডানে বাঁয়ে দুলে দুলে
রোদু আবার নাচে,
যায় না সরে, আসরখানা
হারিয়ে যায় পাছে।
গতকালও চলছিল তার
নাচ ও গানের খেলা,
বাইরে তখন ডাকছিল কাক
নিঝুম দুপুরবেলা।
কারেন্ট গেল—আসর হলো
উধাও সাথে সাথে,
মহা বিপদ, রোদু ভীষণ
ক্ষেপে গেল তাতে।
দাদু তখন শিল্পী হয়ে
নৃত্য করেন শুরু,
একই সাথে গান গেয়ে যান
রুরু—রুরু—রুরু।
রোদু তাতে হয় না খুশি
বাধায় হুলুস্থুল,
ছিল দাদুর নাচ ও গানের
ব্যাকরণে ভুল।