ভূত ভাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতের বাসায় মামদোবাজি
করতে গেল দুষ্টু পাজি
‘খাবে নাকি ভূতের ভাজি?’
আমরা বলি ‘ধুৎ’

ভূত যে খাবে মটর মটর
পালাবি তুই, দিবি ভোঁ-দৌড়
খাওয়া আর হবে না তোর
ভাজি করা ভূত।

দুষ্টু পাজির লম্বা হাসি
বলল সে যে কাছে আসি
ভূতের ভয়ে দাঁত ক্যালাবি?
মরবি তোরা আধা

খাবই আমি ভূতের ভাজি
জিতব এবার তোদের বাজি
রগরগিয়ে দেখবি তোরা
ভীতুর ডিম—গাধা!

শেষমেশ সে গেলই চলে
ভূতের ভাজি খাবেই বলে
আমরা তো সব ভয়ে ভয়ে
তাকাই চারিপাশ

দুষ্টু পাজি ফিরল যখন
হাতে কী এক ভাজির মতন
খেয়ে দেখি স্বাদটা চেনা
ওমা! এ তো হাঁস!

পাজির মুখে ফোকলা হাসি
বলল আবার কাছে আসি
‘হাঁসের ভূত’ কি হয় না ওরে?
খাচ্ছিস তো পেটটা পুরে!’
নবম শ্রেণি, সেন্ট প্লাসিড্স উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম