মধুমাসের ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মধুমাসে আসল হাটে
কাঁঠাল লিচু আম
কমলালেবু পেয়ারা আর
চালতা পেঁপে জাম।
ফলের ঝুড়ি ঠাসা ফলে
ডালিম আতা কলা
ফলের মেলার হিড়িক পথে
যায় না যে পথ চলা।
সকল ফলের স্বাদ মেটাতে
মিলবে কোথায় টাকা
আকাশছোঁয়া ফলের দাম
কিনলে পকেট ফাঁকা।