প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহারে!
মন বলে, চলো দূর পাহাড়ে।
সাগরের কিনারায়
বসে বুঝি বীণা রায়
বলছেন, যাবে বুঝি পাহাড়ে?
আহারে!
মাথা তুলে দাঁড়িয়ে
গলাটাকে বাড়িয়ে
পাহাড়টা আকাশের কাছটায়—
কী যেন কী করে ছাই
নেই বুঝি ভাবনাই
তবু তার হাতছানি—আয়, আয়।
আহারে!
মন বলে, যাই দূর পাহাড়ে।
এইবার যাব ঠিক পাহাড়ে—
সঙ্গে কি নিয়ে যাব তাহারে?
কাহারে??
কেন বাপু, জলদাস সাহারে!
পাহাড়টা দেখতে কী অপরূপ
জোছনারা খসে পড়ে টুপ টুপ
ক্ষণে ক্ষণে সেজে ওঠে
নানা রঙ বাহারে;
মন বলে, উড়ে যাই পাহাড়ে।
আহারে!!