প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনায় দেই না মোটেও ফাঁকি—
বই আর খাতার মাঝে ডুবে থাকি
জানলা দিয়ে মেঘ ও আকাশ আঁকি।
কত কিছুই চায় যে ওরে মন—
খেলার মাঠের জন্য পোড়ে মন
ইচ্ছে করে দেখতে ডোরেমন
বৃষ্টি এলে আমারও মন কাঁদে—
আমি বাসায় মন পড়ে রয় ছাদে
কারণ আমি আটকা মায়ের ফাঁদে।
আমি ঘুড়ি আম্মু আমার নাটাই—
ইচ্ছেগুলো সব করে দেন ছাটাই
মায়ের ছকেই জীবনটাকে কাটাই।