মামার পিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিয়াল মামার মনটা ছিল বড্ড রকম তেজি
কিন্তু এখন ঘরকুনো আর এক্কেবারে লেজি।
ছোট্ট ঘরের চালায় শুয়ে দিন কাটে তার সুখে
ব্যস্ত সময় কাটান তিনি টুইটারে-ফেসবুকে।
আয়েশ করা ভুঁড়িতে তার চর্বি পড়ে গলে
অর্ডার দিলেই রংবেরঙের মুরগি আসে চলে।
মুরগি খেয়ে ঘুমান তিনি নাকেতে তেল দিয়ে
মামার সেবায় ন্যস্ত দুজন বেতনভোগী পিএ।
পিএ যুগল বড্ড ভালো, নয়কো তারা ক্রেজি

একটা হলো বনবিড়াল আর একটা হলো বেজি।