প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয় জুতো খুলে
এলোমেলো চুলে
না-না, না-না, যাব না না
কেউ ইশকুলে!
ঝাঁক বেঁধে চলে
আয় সক্কলে
আজ তা তা করব
মন যা যা বলে।
আদা-জল খেয়ে
কাদা-জলে নেয়ে
চনমন ওঠে মন
গলা ছেড়ে গেয়ে।
অকাজের কাজে
নেই কোনো না যে
ইচ্ছেপূরণ দিনে
সবই করা সাজে।
যদি বাবা আসে
জানলার পাশে
মিলাব বাতাস হয়ে
এক নিশ্বাসে।