লক্ষ্মী বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা যদি আমার ছেলে হতো, খুব মজা হতো! প্রতিদিন সকালে উঠে বলতাম, ওঠো, ওঠো! স্কুলে দেরি হয়ে যাচ্ছে! এই কথা বলে বাবাকে উঠিয়ে হাত-মুখ ধুইয়ে নাশতা খাইয়ে ব্রাশ করিয়ে স্কুলে পাঠিয়ে দিতাম। স্কুল থেকে ফেরার পর সাবান দিয়ে গোসল করিয়ে দিতাম। দুটা বাজলে ভাত খাইয়ে দিতাম। খাওয়ার পর বাবাকে ঘুম পাড়িয়ে দিতাম। তারপর পাঁচটা বাজলে বাবাকে খেলতে নিয়ে যেতাম। বাড়ি ফিরে সন্ধ্যায় নাশতা খেতে দিতাম। তারপর পড়াশোনা করিয়ে ভাত খেতে দিতাম। রাতে দুধ খাইয়ে ব্রাশ করিয়ে দিতাম। এরপর বাবাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। এভাবেই কেটে যেত প্রতিদিন!
প্রথম শ্রেণি, সানিডেইল স্কুল