লেখাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠো
বই খাতা ব্যাগ নিয়ে
ইশকুলে ছোটো।
কোন্টা তোমার ক্লাস
নার্সারি কেজি
শেখো তুমি বেঙ্গলি
ম্যাথ ইংরেজি।
দশখানা বই আর
বিশখানা খাতা
সামলাতে সামলাতে

ঘুরে যায় মাথা।

ছোট্ট তোমার পিঠে
ইয়া বড় বোঝা
ইশকুলে লেখাপড়া
নয় মোটে সোজা।

ভাবো তুমি এর চেয়ে
ভালো খেলাধুলা
আকাশে আকাশে ওড়া
হয়ে মেঘ-তুলা।