প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমা একি পুঁচকু
একা একাই হাসিস বসে
মুচুর মুচুর মুচ্কু!
খুব যে দেখি আতুপুতু
কেউ কি দে’ছে কাতুকুতু
দরজা ঠেলে ভেংচি কেটে
কে দিয়ে যায় ফুচ্কু?
চেঁচিয়ে পাড়া করলি জড়ো
পাকিয়ে দুচোখ তাকাস বড়
মারবি নাকি ঢুঁশ্কু!
মাফ দে না হয় এইবারটি
দিচ্ছি লেবেনচুষ্কু!