শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকটিকিটা যখন এসে ধরল পোকা খপ
খোকার লাঠির আঘাত পেয়ে লেজ খসে যায়, টপ
খোকা আহা দারুণ খুশি! নড়ছে একি লেজ!
তিড়িংবিড়িং লাফায় সে কী! তবু দেখি তেজ!
আপু এসে বোঝান তাকে নয় তো এটা ঠিক
ব্যথার চোটে টিকটিকিটা ঘুরছে দিগ্বিদিক
ওর মামণি ছেলের দুখে কাঁদছে করুণ সুরে
কান্নাকাটির ধুম লেগেছে হয়তো বাড়িজুড়ে
খোকা বলে, ‘আর কোনো দিন আর হবে না এই—
শপথ করে বলছি দেখো, আমি তোমাকেই।’