শরৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা শেষে শরৎ আসে
সাদা মেঘে চড়ে,
বর্ষার কালো মেঘ
চলে যায় উড়ে।

শরৎ এলে নদীর ধারে
জাগে কাশের বন,
শিউলি ফুলের গন্ধে মোর
ভরে যায় মন।

শরৎ এলে মিষ্টি হাওয়ায়
পাকে গাছের তাল,
শরৎ এলেই ফুলের বনে
মিষ্টি সকাল।
পঞ্চম শ্রেণি, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ