শীত শীত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় ঋতু
আমীরুল ইসলাম
আমি খুব শীতকাতুরে
শীতে তাই ঘুমিয়ে থাকি
শীত প্রিয় ঋতু আমার
আমি এক শীতের পাখি।
ভাপা পিঠা
শফিক ইমতিয়াজ
হোক সে কর্মী, কঁুড়ে
গেঁয়ো অথবা শহুরে
হোক বেটা হোক বেটি
রংপুরি বা সিলেটি
জোতদার মুটে চাষি
দেশে থাকে বা প্রবাসী
রাম শ্যাম ভুলু লালু
বোকাটি অথবা চালু
নাতি পুতি দাদা খুড়ো
শিশু বা আংলা বুড়ো
দুলা বোন ভাই ভাবি
খুব ধনী বা অভাবী
হোক মোটা হোক রোগা
হোক চোর বা দারোগা
নেকবান বা পাপীটা