সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাইরে থেকে বুঝি না ভাই (আমি সরল লোক)
সম্পর্ক বুঝতে রাখি বাগ্ধারাতে চোখ।
বাগ্ধারাতে লেখা আছে তাই বুঝতে পারি
আদা এবং কাঁচকলাতে চিরস্থায়ী আড়ি।
দা-এর সাথে দেখা হলেই কুমড়ার মুখ কালো
দা-কুমড়া সম্পর্ক নয়তো মোটেই ভালো।
সম্পর্ক খুবই খারাপ নেউলে এবং সাপে।
লোকজনদের আচরণে সত্যিই বুক কাঁপে।
বোশেখ মাসের প্রথম দিনে ইলিশ, পান্তাভাতে
যেমন করে হামলে পড়ে! খুব শিগগির তাতে—
পান্তাভাতের নাম শুনলেই ইলিশ যাবে খেপে
পান্তাভাতও মেজাজ খারাপ রাখবে না তো চেপে।

সম্পর্কে শত্রু বোঝার জন্য (আমার মতে)
বাগ্ধারাতে ‘পান্তা-ইলিশ’ দেখব ভবিষ্যতে।