সুযোগ!
সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রার্থীদের যদি জিজ্ঞেস করা হয় তারা মেয়র হলে কী করত, তখন তাদের মুখে শোনা যায় তারা যদি মেয়র হতো তাহলে নগর দূষণমুক্ত করত ও নগর শৃঙ্খলার আওতায় নিয়ে আসত। তেমনিভাবে আমার বাবা যদি আমার ছেলে হতো, তাহলে আমি বাবাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করতাম। বাবা একজন আর্মি অফিসার। সাধারণত আর্মি অফিসাররা অনেক নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। আবার বাবাও তার বাইরে নয়। সকালে অফিস, বিকেলে গেমস পিরিয়ড...আরও কত কী। কিন্তু বাবার গোসল নিয়ে সমস্যা। বাবা সন্ধ্যায় বাইরে থেকে এসে যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে আর গোসল করে না। আমিও বাবার মতো অলস, গোসল করতে চাই না। আম্মু যখন আমাকে গোসলের জন্য বকে তখন আমার মনে হয় আম্মু আমাকে খালি খালি বকছে। কিন্তু বাবাকে যখন নিজের ছেলে হিসেবে কল্পনা করছি, তখন বুঝতে পারছি যে আম্মু খালি খালি বকে না। যদি সত্যি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আমার ছেলে আর আমি বাবার মা, তাহলে আমি বাবার এই অভ্যাসটাকে ঠিক করার সুযোগ ছেড়ে দেব না।
অষ্টম শ্রেণি, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল