হাসিমুখের মাকড়সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসতে নাকি জানে না কেউ!
হাসতে নাকি জানে না কেউ!

নাম আর ছবি দেখে ভাবতে পারো, কোন কার্টুন চরিত্রের কথা বলছি? উঁহু, একদমই না। বাস্তবেই এই মাকড়সা আছে আমাদের পৃথিবীতে! তাদের বাস হাওয়াই দ্বীপপুঞ্জে। সেখানের চারটা দ্বীপে পাওয়া যায় হাসি হাসি মুখ করা এই মাকড়সাগুলো। যদিও সবার হাসিটা দেখতে এক রকম না।

হাসতে নাকি জানে না কেউ!
হাসতে নাকি জানে না কেউ!

ভেবো না ওরা কেউ হো হো করে হাসে, কেউ হি হি করে হাসে, আবার কেউ খিলখিল করে হাসে বলে একেকজনের হাসি একেক রকম! ওদের কেউ কাতুকুতু দিচ্ছে বলেই ওরা হাসছে, ব্যাপারটা তাও নয়। এমনকি ছবিতে যেটা হাসিমুখ বলে মনে হচ্ছে, সেটা আদৌ মাকড়সার মুখই নয়! আসল কারণ হলো, এই প্রজাতির মাকড়সার গায়ের ওপর এমন আজব রং থাকে যে কখনো কখনো দেখতে হাসিমুখের মতো লাগে। তাই ওদের বলা হয় ‘হ্যাপিফেস স্পাইডার’ বা সুখীমুখ মাকড়সা। এই রঙের কারণেই গাছের পাতার সঙ্গে ওরা এমনভাবে মিশে যেতে পারে যে শিকার ধরা অনেক সহজ হয়।
তবে এই জাতের সব রঙের মাকড়সারই কিন্তু আবার হাসিমুখ দেখা যায় না! তাদের শরীরের এই ভিন্ন ভিন্ন রং নির্ভর করে জিনগত বৈশিষ্ট্যের ওপর।
ঘরের কোনায় লোমশ-কিলবিলে মাকড়সা দেখলেই তুমি হয়তো ‘আম্মুউউউ’ বলে দাও এক ছুট! অথচ এই মাকড়সাগুলো দেখতে ‘কী কিউট’! বড় হয়ে ওদের সঙ্গে দেখা করতে চাইলে হাওয়াই দীপপুঞ্জে ঘুরে আসতে পারো।
সূত্র: আন্ডারস্ট্যান্ডিং ইভেল্যুয়েশন