প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী দারুণ দেখতে সে কুচকুচে কালো
টিঙটিঙে গায়ে তার জোর আছে ভালো।
ভাত নয়, পানি খেয়ে বানিয়েছে ভুঁড়ি
দৌড়াতে বললে সে দেয় হামাগুড়ি।
ফাইটিংয়ে ওস্তাদ জানে মারপিট
রেসলিং দেখলেই হয়ে যায় ফিট।
বই নিয়ে যায় মাঠে, ইসকুলে ব্যাট
ভূতের সঙ্গে করে ফেসবুকে চ্যাট।
খুব ভালো গান গায় নাচে বনবন
গান শুনে মশা-মাছি করে ভনভন।
বীর পালোয়ান সে, শুধু শীতকালে
গোসলের নাম শুনে চড়ে মগডালে।
রাতভর ছড়া লেখে দিনে দেয় ঘুম
অটোগ্রাফ চাইলেই ফুর্তির ধুম।
টু জিবি র্যা ম তার ফোর জিবি রম
নাম তার হিজিবিজি ভূত ডট কম।