পলাশী যুদ্ধ

প্রথম আলোর সাহিত্য সাময়িকী ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পলাশী যুদ্ধের ২৫০ বছর (১৭৫৭-২০০৭) উপলক্ষে বিশেষ আয়োজন করে। সেই আয়োজনে ছিল ‘পলাশী যুদ্ধ’ শিরোনামে এ নিবন্ধ। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখা আজ অন্য আলোর অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

প্রথম আলোর পুরনো সংখ্যা অবলম্বনে গ্রাফিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাশী যুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল? এ ব্যাপারে তিনটি মত ছিল ঐতিহাসিকদের মধ্যে। একটি মত, নবাবি যুগের সমাজ নানা স্বার্থে জড়িয়ে গিয়ে সাম্প্রদায়িকভাবে বিভক্ত হয়ে পড়েছিল, যা নবাবি রাষ্ট্রের স্থিতিশীলতাকে বিপন্ন করেছিল। ওই সুযোগে মারাঠারা ইচ্ছা করলে বাংলা দখল করে নিতে পারত, কিন্তু কোম্পানি তা করল। আরেকটি মত হলো, বিদেশিদের সঙ্গে ব্যবসার মাধ্যমে সদ্য উত্থিত শক্তিশালী বণিকগোষ্ঠী তাদের শ্রেণিস্বার্থে ব্রিটিশদের নিয়ে নতুন করে একটি রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছিল। তৃতীয় মত, নবাব রাজনৈতিকভাবে সামরিক-বেসামরিক অভিজাত শ্রেণি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং উদ্ভূত পরিস্থিতি জাতিকে একটি সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। সে সংকটেরই ফল পলাশীর ঘটনা। বর্তমানে ঐতিহাসিকগণ মোটামুটি একমত যে বাংলায় একটি ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই সব কর্মকর্তার মধ্য থেকে, যাঁরা বাংলায় ব্যাপকভাবে প্রাইভেট ব্যবসায় জড়িয়ে পড়েন এবং তাঁদের ব্যবসায়ী স্বার্থে পলাশীর চক্রান্ত পাকান এবং ঘটান। কোম্পানির স্বার্থকে শিকেয় তুলে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে তাঁরা স্থানীয় বণিকশ্রেণির সঙ্গে আঁতাত করে নবাবি সরকারকে আর্থিকভাবে দুর্বল করে তোলেন। এ আঁতাতের জন্য সুযোগ সৃষ্টি করেছিল সাতসমুদ্র পরিব্যাপ্ত চলমান সপ্তবর্ষী ইঙ্গ-ফরাসি যুদ্ধ। উল্লেখ্য, সিরাজউদ্দৌলা ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ আঘাত করার জন্য বিশেষভাবে প্রবৃত্ত হয়েছিলেন ফরাসিদের থেকে সক্রিয় সাহায্য লাভের আশায়, যা পরিশেষে আসেনি।

নবাব সিরাজউদ্দৌলা
ছবি: সংগৃহীত

আধুনিক বিশ্বে ব্রিটিশরাই প্রথম ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করে এবং এ সাম্রাজ্য প্রথম স্থাপিত হয় ভারত মহাসাগরীয় অঞ্চলে। পলাশী যুদ্ধ থেকে এর যাত্রা। এ জন্য ঐতিহাসিকদের চোখে বিশ্বের সেরা যুদ্ধগুলোর মধ্যে পলাশী যুদ্ধ একটি অন্যতম তাত্পর্যপূর্ণ ঘটনা বলে বিবেচিত। ব্রিটিশরা এর নায়ক রবার্ট ক্লাইভকে সম্মানিত করেছে ‘লর্ড ক্লাইভ অব পলাশী’ উপাধি দিয়ে। অবশ্য ‘বীর’ হিসেবে ক্লাইভ সর্বাগ্রে এবং একাধিক উপাধি লাভ করেন স্বয়ং মোগল সরকার থেকে। মোগল বাদশাহ ক্লাইভকে একজন বিশ্ববীরের মর্যাদা দেন কয়েকটি উপাধির মাধ্যমে, যেমন সাইফ জং (সমরে তরবারি), আমিরুল মামালিক (সাম্রাজ্যের সেরা আমির), মুইন-উদ্-দ্দৌলা (সাম্রাজ্যের সেরা ব্যক্তিত্ব) ইত্যাদি। অর্থাৎ পলাশীর পরাজয় যেন সম্রাটের বিজয় বলে বিবেচিত হলো। এ মনোভঙ্গির কারণ কী? দীর্ঘকাল যাবৎ বাংলা থেকে কেন্দ্রীয় সরকার কোনো রাজস্ব পাচ্ছিল না। সুবাহ বাংলা ছিল বস্তুত স্বাধীন। বাদশাহর দুর্বলতার দরুন সামরিক ব্যবস্থা নেওয়াও ছিল অসম্ভব। সিরাজউদ্দৌলাকে বারবার তাগাদা দিয়েও কোনো কর বা উপঢৌকন পেতে ব্যর্থ হন। অন্যদিকে কোম্পানি বাদশাহকে প্রতিবছর নিয়মিত কর দেওয়ার অঙ্গীকার করে সুবাহর দিউয়ানি দায়িত্ব লাভ করল।

মোগল বাদশাহ ক্লাইভকে একজন বিশ্ববীরের মর্যাদা দেন কয়েকটি উপাধির মাধ্যমে, যেমন সাইফ জং (সমরে তরবারি), আমিরুল মামালিক (সাম্রাজ্যের সেরা আমির), মুইন-উদ্-দ্দৌলা (সাম্রাজ্যের সেরা ব্যক্তিত্ব) ইত্যাদি। অর্থাৎ পলাশীর পরাজয় যেন সম্রাটের বিজয় বলে বিবেচিত হলো। এ মনোভঙ্গির কারণ কী? দীর্ঘকাল যাবৎ বাংলা থেকে কেন্দ্রীয় সরকার কোনো রাজস্ব পাচ্ছিল না। সুবাহ বাংলা ছিল বস্তুত স্বাধীন। বাদশাহর দুর্বলতার দরুন সামরিক ব্যবস্থা নেওয়াও ছিল অসম্ভব।

কোম্পানি অর্থ-উপহার দিয়ে শুধু সম্রাটকেই খুশি করেনি। একই পদ্ধতিতে তারা সমকালীন অনেক লেখককেও খুশি করেছিল। গোলাম হোসেন খান তাঁর ইতিহাসগ্রন্থ সিয়ার-ই-মুতাখিখরিন-এ পলাশীর ঘটনাকে স্বাগত জানিয়ে সিরাজউদ্দৌলাকে লম্পট, নিষ্ঠুর, বদমেজাজি, অজ্ঞ, অদূরদর্শী প্রভৃতি নামে আখ্যায়িত করেছেন। তাঁর সমসাময়িক ঐতিহাসিক গোলাম হোসেন সলিম তাঁর রিয়াজ-উস-সালাতিন গ্রন্থে সিরাজউদ্দৌলাকে একজন নিদারুণ নিষ্ঠুর, কাণ্ডজ্ঞানহীন ও স্বেচ্ছাচারী শাসক হিসেবে চিত্রায়িত করেছেন। উভয় লেখকই কোম্পানির বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে দেখেছেন এবং স্বাগত জানিয়েছেন। সমকালীন দলিলপত্র সাক্ষ্য দেয় যে আলিবর্দি খানের আমল থেকেই কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। দস্তকের অপব্যবহার ছিল সবচেয়ে বড় অভিযোগ। মারাঠাদের উত্পাতের জন্য তখন কোম্পানির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। সিরাজউদ্দৌলার সময় সে সমস্যা ছিল না। তা ছাড়া ইঙ্গ-ফরাসি যুদ্ধের কারণে কোম্পানির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ফরাসিদের সাহায্য পাওয়া যাবে, এ ব্যাপারে নবাব নিশ্চিত ছিলেন। সিরাজউদ্দৌলা কোম্পানির বিরুদ্ধে নানা সাহসিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কোম্পানিকে নির্দেশ দেন দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে কলকাতার দুর্গ ভেঙে ফেলতে, কলকাতাকে তাদের সার্বভৌম ভূমি বলে গণ্য না করতে; কলকাতায় নবাবি রাজ্যের ফেরারি আসামিদের আশ্রয়-প্রশ্রয় না দিতে। তিনি আরও নির্দেশ দেন, কোম্পানি যেন সর্বতোভাবে দেশের আইনকানুন মেনে চলে এবং বিনা শুল্কে বাণিজ্য করার সুবিধাদির অপব্যবহার না করে। কোম্পানি তাঁর এসব নির্দেশ অমান্য করলে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে ইংরেজদের দেশ থেকে তাড়িয়ে দেন। এটাই পলাশীর যুদ্ধের পটভূমি।

প্রথম আলোর সাহিত্য সাময়িকী ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পলাশী যুদ্ধের ২৫০ বছর (১৭৫৭-২০০৭) উপলক্ষে বিশেষ আয়োজন করে। সেই আয়োজনে ছিল ‘পলাশী যুদ্ধ’ শিরোনামে এ নিবন্ধ।

মনে রাখা উচিত যে এ পটভূমিরও পটভূমি আছে। ইংরেজদের প্রথম কলকাতার জমিদারি স্বত্ব প্রদান করা হলো (১৬৯০), কলকাতায় দুর্গ স্থাপনে অধিকার দেওয়া হলো (১৬৯৮)। ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য-সুবিধার ফলে একদিকে যেমন কোম্পানির বাণিজ্যিক ব্যাপ্তি ও শক্তি বাড়তে থাকে, অপর দিকে দেশি বণিকেরা প্রতিযোগিতায় টিকতে না পেরে বৈদেশিক বাণিজ্য কমিয়ে বা বন্ধ করে দিয়ে কোম্পানির বাণিজ্য কর্মকাণ্ডে সুদে বা শেয়ারে লগ্নি বাণিজ্য শুরু করে। কোম্পানির সঙ্গে লগ্নি বাণিজ্যের সবচেয়ে সেরা ব্যবসায়ী ছিল মাড়োয়ারি জগেশঠ পরিবার, কলকাতার আরেক মাড়োয়ারি বণিক উমিচাঁদ এবং মুর্শিদাবাদের আর্মেনীয় বণিক খাজা ওয়াজিদ। কোম্পানির স্থানীয় পুঁজি সংগ্রহ প্রক্রিয়ায় দুই-তৃতীয়াংশের বেশি বিনিয়োগ আসত এ তিনজন বিশাল পুঁজিপতি থেকে। জগেশঠ, ফতেহচাঁদ ও খাজা ওয়াজিদ ছিলেন মুর্শিদাবাদ দরবারের প্রভাবশালী আমির। সিরাজউদ্দৌলা কর্তৃক বিতাড়িত হয়ে কোম্পানির ব্যবসা মাদ্রাজে স্থানান্তরিত হওয়ার ফলে আর্থিকভাবে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ তিন ধনকুবের পরিবার এবং অসংখ্য ছোট-বড় ব্যবসায়ী ও বানিয়া শ্রেণি। রপ্তানি-পণ্য উত্পাদক শ্রেণি হয়ে পড়ে কর্মহীন। ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দেয়। তাদের সবার স্বার্থ ছিল কোম্পানিকে দেশে ফিরিয়ে আনা এবং রপ্তানি বাণিজ্যের পূর্ব সমৃদ্ধি ফিরিয়ে আনা।

মির জাফরকে বেছে নেওয়ার প্রধান কারণ ছিল তাঁর পারিবারিক পরিচয়। মির জাফর দাবি করতেন, তাঁর পরিবার ইয়েমেন থেকে আগত এবং কোরাইশ বংশের সঙ্গে সম্পর্কিত। তা ছাড়া তিনি যেহেতু একজন সামরিক কর্মকর্তা সেহেতু মোগল সম্রাট থেকে তাঁর অনুকূলে স্বীকৃতি আনা সহজ হবে বলে মনে করল ক্লাইভ। মির জাফরকে ষড়যন্ত্রে অংশী করার পর এতে যুক্ত করা হলো আরেক সামরিক কর্তাকে। তিনি ইয়ার লতিফ খান। উল্লেখ্য, ইয়ার লতিফ জগেশঠ পরিবার থেকে গোপনে মাসিক চাঁদা নিতেন অনেক আগে থেকেই।
পলাশীর যুদ্ধের শেষে মীরজাফর ও লর্ড ক্লাইভের সাক্ষাৎ, ফ্রান্সিস হেম্যান (১৭৬২)
ছবি: উইকিপিডিয়া

ক্লাইভ কলকাতা পুনরুদ্ধার করে যখন সিরাজউদ্দৌলাকে উত্খাত করার ষড়যন্ত্র শুরু করেন, তখন তাঁর প্রধান সারথি হলেন তিন মহা একচেটিয়া পুঁজিপতি জগেশঠ, উমিচাঁদ ও খাজা ওয়াজির পরিবার। উল্লেখ্য, মুর্শিদাবাদ টাঁকশালের একক মালিক ছিলেন জগেশঠ। কোম্পানির কাশিমবাজারের কুঠিয়াল উইলিয়াম ওয়াট বাংলা ও ফারসি উভয় ভাষায় ছিলেন পটু। ওয়াট হলেন ষড়যন্ত্রকারীদের দূতিয়াল এবং প্রধান পরামর্শক। ওয়াটের কুঠিতেই রচিত হয় সিরাজউদ্দৌলাকে উত্খাতের ষড়যন্ত্র। জানা উচিত যে প্রাথমিকভাবে এ দেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা ছিল না। পরিকল্পনা ছিল শুধু নবাব সিরাজউদ্দৌলাকে উত্খাত করে একজন ক্রীড়নক নবাব মসনদে বসানো। কিন্তু কে হবেন সে বিকল্প নবাব? এ নিয়ে অনেক চিন্তাভাবনা হয় এবং শেষ পর্যন্ত মুর্শিদাবাদ মসনদের জন্য বেছে নেওয়া হলো সেনাবাহিনীর বকিশ মির জাফর আলী খানকে। তাঁকে ষড়যন্ত্রীদের চক্রে ভর্তি করেন জগেশঠ। মির জাফরকে বেছে নেওয়ার প্রধান কারণ ছিল তাঁর পারিবারিক পরিচয়। মির জাফর দাবি করতেন, তাঁর পরিবার ইয়েমেন থেকে আগত এবং কোরাইশ বংশের সঙ্গে সম্পর্কিত। তা ছাড়া তিনি যেহেতু একজন সামরিক কর্মকর্তা সেহেতু মোগল সম্রাট থেকে তাঁর অনুকূলে স্বীকৃতি আনা সহজ হবে বলে মনে করল ক্লাইভ। মির জাফরকে ষড়যন্ত্রে অংশী করার পর এতে যুক্ত করা হলো আরেক সামরিক কর্তাকে। তিনি ইয়ার লতিফ খান। উল্লেখ্য, ইয়ার লতিফ জগেশঠ পরিবার থেকে গোপনে মাসিক চাঁদা নিতেন অনেক আগে থেকেই।

ফরাসি কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা এ ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলেন পলাশী যুদ্ধ শুরু হওয়ার কিয়ত আগে, কিন্তু তখন আপসমূলক নীতি নেওয়া ছাড়া নবাবের পক্ষে অন্য কোনো সম্মানজনক পথ খোলা ছিল না। ইতিমধ্যে ক্লাইভের বাহিনী পলাশীতে অবস্থান নেয়। সিরাজউদ্দৌলার আবেদনে মৌখিক আনুগত্য ঘোষণা করলেও যুদ্ধক্ষেত্রে মির জাফর ও ইয়ার লতিফের অধীনস্থ দুই প্রধান বাহিনী নীরব ভূমিকা পালন করল, যার ফলে এক দিনের মধ্যেই (২৩ জুন ১৭৫৭) যুদ্ধ ষড়যন্ত্রকারীদের অনুকূলে শেষ হয়ে যায় এবং উম্মোচিত হয় বাংলার, তথা ভারতের ইতিহাসের আরেক অধ্যায়—ইংরেজ ঔপনিবেশিক শাসনের যুগ।

পলাশী যুদ্ধের মানচিত্র। ছবি: উইকিপিডিয়া

বিজয়ী পক্ষ কর্তৃক পরাজিতদের চরিত্র হনন, নানা অপবাদের কালিমা লেপে তাদের ভাবমূর্তি মুছে ফেলার চেষ্টা ইতিহাসের একটি সাধারণ বৈশিষ্ট্য। সিরাজউদ্দৌলার চরিত্র ও ব্যক্তিত্বের বিরুদ্ধে অনেক মনগড়া অপবাদ প্রচারিত হলো। উদ্দেশ্য ছিল শাসক অভিজাত শ্রেণির মধ্যে তাঁকে অগ্রহণযোগ্য করে তোলা, যেন তিনি ও তাঁর সমর্থকেরা কোনো সার্থক প্রতিরোধ আন্দোলন রচনা না করতে পারেন। বিজয়ী পক্ষ চিরকালই নিজেদেরকে জনগণের কাছে ত্রাতা হিসেবে উপস্থাপন করেন। পলাশী যুদ্ধে জয়ী কোম্পানিকে ত্রাতা হিসেবে উপস্থাপন করা হলো জনগণের কাছে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অপপ্রচার আর কোম্পানি সরকারে মাহাত্ম্য প্রচারের জন্য নিযুক্ত হলেন কতিপয় সমকালীন পেশাদার লেখক, যাঁরা কিছু সুবিধার বিনিময়ে নির্মাণ করলেন সিরাজের বিরুদ্ধে নানা কল্পকথা। তাঁরা হলেন বিখ্যাত সিয়ার-ই-মুতাখিখরিন-এর লেখক গোলাম হোসেন খান, রিয়াজ-উস-সালাতিনের লেখক গোলাম হোসেন সলিম। মোজাফফরনামার লেখক করম আলী, তারিখ-ই-বাঙালার লেখক সলিম আল্লাহ, তারিখ-ই-বাঙলা মহব্বতজঙ্গীর লেখক ইউসুফ আলী খান। এঁরা সবাই পলাশী-পরবর্তী সময়কার বুদ্ধিজীবী। তাঁরা সিরাজউদ্দৌলাকে অবমূল্যায়িত করেছেন নির্মমভাবে। ইংরেজদের প্ররোচনা ও পুরস্কারে লোভে তাঁরা সিরাজউদ্দৌলাকে একজন দুর্জন-দুর্বৃত্ত অপশাসক হিসেবে চিত্রায়িত করেছেন। আর কোম্পানিকে চিত্রায়িত করেছেন দেশের ত্রাতা হিসেবে। তাঁদের মন্তব্যই পরবর্তীকালে ইংরেজ লেখকেরা ব্যবহার করেন মোগল শাসনকে অবমূলায়ন করার জন্য।

ভারতের মুর্শিদাবাদে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার আবক্ষমূর্তি
ছবি: প্রথম আলো
সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে বাংলার বৈদেশিক বাণিজ্য বরাবরই সীমাবদ্ধ ছিল মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে। ষোলো-সতেরো শতকে ইউরোপের সঙ্গে বাংলার বহির্বাণিজ্যের সংযোগ ঘটার ফলে বাংলার রপ্তানি বাণিজ্য বহুগুণ বেড়ে যায়। আঠারো শতকের প্রথম ভাগে এসে ব্রিটেনের সঙ্গে রপ্তানি বাণিজ্য এমন বেড়ে যায় যে বাংলার কৃষি ও শিল্পক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করে। এর অবশ্যম্ভাবী প্রভাব পড়ে রাজনীতিতে। বাংলায় একটি মধ্যবিত্ত বণিক শ্রেণির উদ্ভব হয়।

অবশ্য পলাশী ষড়যন্ত্রের দুই দশক পরই নবাবি শাসনের পক্ষে ও কোম্পানির বিপক্ষে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ আন্দোলন শুরু হতে দেখা যায়। তবে আরও পরে ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য ভদ্রলোক লেখকরা প্রায় সবাই ইংরেজদের ত্রাতা হিসেবে চিহ্নিত করেছেন। এ প্রবণতা চলে ইংরেজ শাসনের শেষ দিন পর্যন্ত। যেমন স্যার যদুনাথ সরকার নবাবি শাসনকে অত্যাচার, উত্পীড়ন, অবক্ষয়ের যুগ হিসেবে চিহ্নিত করে মন্তব্য করেন: ‘দুই শ বছর পেছনের দিকে তাকিয়ে আজকের ঐতিহাসিকরা বুঝতে পারেন যে সেটা ছিল এক সোনালি প্রভাতের শুরু। তবে সেই শুরুটা ছিল ধীরগতির এবং তা উপলব্ধিও করা যায়নি। বিশ্ব ইতিহাসে আর কোথাও এমনটি দেখা যায়নি। ১৭৫৭ সালের ২৩ জুন ভারতের মধ্যযুগের অবসান ঘটে। শুরু হয় আধুনিক যুগ...’ (ঢাকা বিশ্ববিদ্যালয়, হিস্ট্রি অব বেঙ্গল, ১৯৪৮, ভলিউম ২, পৃষ্ঠা ৪৯৮)।

বাংলাদেশের ডাকটিকিটে নবাব সিরাজউদ্দৌলা
ছবি: বাংলাদেশ ডাক বিভাগ

সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে বাংলার বৈদেশিক বাণিজ্য বরাবরই সীমাবদ্ধ ছিল মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে। ষোলো-সতেরো শতকে ইউরোপের সঙ্গে বাংলার বহির্বাণিজ্যের সংযোগ ঘটার ফলে বাংলার রপ্তানি বাণিজ্য বহুগুণ বেড়ে যায়। আঠারো শতকের প্রথম ভাগে এসে ব্রিটেনের সঙ্গে রপ্তানি বাণিজ্য এমন বেড়ে যায় যে বাংলার কৃষি ও শিল্পক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করে। এর অবশ্যম্ভাবী প্রভাব পড়ে রাজনীতিতে। বাংলায় একটি মধ্যবিত্ত বণিক শ্রেণির উদ্ভব হয়। এ শ্রেণি সুস্পষ্টভাবে ক্ষমতায় অংশগ্রহণ করতে শুরু করে নবাব সুজাউদ্দিনের আমল থেকেই (১৭২৭—১৭৩৯) যখন তিনি বাস্তবতাকে স্বীকার করে সদ্য গড়ে ওঠা পুঁজিপতিদের অনেককেই মুর্শিদাবাদের দরবারে আমিরের মর্যাদা প্রদান করেন। যেমন জগেশঠ, খাজা ওয়াজিদ। নবাব আলিবর্দি খান এবং সিরাজউদ্দৌলার আমলে এসে বণিক পুঁজিপতি শ্রেণির রাজনৈতিক ক্ষমতা আরও বৃদ্ধি পেতে দেখা যায়। এ প্রক্রিয়া চলতে থাকলে ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা রাজন্য শ্রেণি থেকে মধ্যবিত্ত শ্রেণির হাতে চলে আসার সম্ভাবনা ছিল যথেষ্ট, যেমনটি আমরা দেখতে পাই সমকালীন ইউরোপের ইতিহাসে। কিন্তু তা বাধাপ্রাপ্ত হলো পলাশী যুদ্ধ ও পরবর্তী ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ফলে। ইউরোপের পুঁজিপতি শ্রেণি রাজনৈতিক ক্ষমতা আদায় করে আভিজাত্যকে পরাজিত করে। এমনিভাবে বাংলায়ও হয়তো তা ঘটতে পারত, যদি পলাশী চক্রান্তের মাধ্যমে দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা না হতো।