বনলতা এক্সপ্রেসের সেলুলয়েডে লেখক হুমায়ূন আহমেদকে খুঁজে ফেরা

বনলতা এক্সপ্রেসের পোস্টার অবলম্বনেগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদকে খুঁজে পাওয়া সহজ বিষয় নয়। তিনি এমনভাবে নিজেকে আবৃত করে রেখেছেন, তাঁকে পেতে হলে অনেকগুলো স্তর ভেদ করে ঢুকতে হয়। আমাদের সিরিয়াস সাহিত্যের পাঠকেরা তাঁকে অল্পতেই বাতিল করে চলে গেছেন। তাঁকে অ্যাভয়েড করতে পারাটাই সিরিয়াস পাঠকের গুণাবলির বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আমরা যারা কম সিরিয়াস, কম চিন্তাশীল, কম সৃজনশীল, তারা হুমায়ূনের রেফারেন্স তুলে অহরহ অনেক গালি হজম করেছি, করছি এবং করব। হুমায়ূনকে ধরতে পারার পসিবিলিটি যেহেতু সব সময় কম, তাই হুমায়ূন আহমেদকে ডিল করতে পারা অনেক সিরিয়াস ম্যাটার। বাজারে প্রচলিত হুমায়ূন আহমেদ অনেকাংশে ফানি কৌতুককর দুর্বল ও চর্বিতচর্বণ হয়ে বিরাজিত। সেই প্রেক্ষিত থেকে বনলতা এক্সপ্রেস হুমায়ূন আহমেদকে অনেক ম্যাচিউরড ডিলিং, পরিচালক তানিম নূর সার্থকভাবে সেটি করতে পেরেছেন। এটা ‘কিছুক্ষণ’ উপন্যাসের কাহিনি; কিন্তু তানিম নূর হুমায়ূনের অন্য ভুবনেও প্রবেশ করেছেন এত ডেলিকেটলি, তাতে অনেক ডায়নামিক তৈরি করেছে। সেটা যে আমি অনেকাংশে স্পর্শ করতে পেরেছি, সে কারণেই বনলতা এক্সপ্রেস আমার আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে। ঢাকার মঞ্চে ‘নদ্দিউ নতিম’ নামের একটি নাট্য প্রযোজনার মাধ্যমে হুমায়ূন আহমেদকে ডিল করার অভিজ্ঞতা থেকে হয়তো এই সংবেদনশীলতা আমার মধ্যে জেঁকে বসে আছে। বনলতা এক্সপ্রেসে আমি ইমপ্রেসড। অনেকগুলো জংশন পেরিয়ে বনলতা এক্সপ্রেস নিজ গুণেই ঈপ্সিত ইস্টিশনে পৌঁছাতে পেরেছে বলেই এই গুণকীর্তন।

সিনেমা শুরু হচ্ছে একজন সূত্রধারের মাধ্যমে। খুব সহজ শুরু। আমরা মঞ্চনাটকে এটা খুব দেখি, সূত্রধার এসে ঘটনার সূত্র ধরিয়ে দিচ্ছে, এই যে দেখেন একটা ট্রেন, ট্রেন যাচ্ছে, আমরাও যাচ্ছি, ট্রেনের নানান বগিতে নানান গল্প সুপ্ত অবস্থায় যাত্রা শুরু করেছে, টাইমলি সেসব ফুঁসে উঠবে টাইপের ন্যারেটিভ। সিনেমাতেও প্রায় সেই অবস্থা, ব্যতিক্রম শুধু সূত্রধারের অদৃশ্যমানতা। তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না; কিন্তু ঘটনা কিছুক্ষণের মধ্যেই ক্ল্যাসিফায়েড হয়ে ওঠে, সূত্রধার যখন নিজের পরিচয় দেওয়ার সময় বলে, আমার একটাই সমস্যা—আমি তিন দিন আগে মারা গেছি। আমি একজন মৃত ট্রেনযাত্রী। একটা সাদামাটা শুরুর মধ্যে সুররিয়ালিজম। সিনেমায় দৃশ্যমান হয় চারজন শববাহক ট্রেনে তোলার জন্য বহন করে চলেছে একটা ব্রাউন কালারের কফিন। কফিন দেখে চমকে যেতে হয়। এই দৃশ্যের কথা অনেক আগেই বলে গেছেন হুমায়ূন আহমেদের প্রিয় কবি শহীদ কাদরী। দেশে ফেরার তীব্র আকুতি নিয়ে শহীদ কাদরী বলেছিলেন, একদিন পৌঁছে যাব স্বদেশে, অদৃষ্টের পরিহাসের মতো, একটি চমৎকার কারুকাজ করা ব্রাউন কফিনে শুয়ে...। সিনেমায় বহন করা লাশটিও অদৃষ্টের পরিহাসের মতো দেশেই ফিরেছে ব্রাউন কফিনে শুয়ে এবং প্রথমবারের মতো। অনেক চাওয়ার পর ইচ্ছাপূরণের গল্প হয়ে।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২), প্রতিকৃতি: মাসুক হেলাল

লাশ মানেই লাশকাটা ঘর কিংবা গোরস্তানের চিত্রকল্প সামনে নিয়ে আসে; কিন্তু এই সিনেমায় লাশ এ ধরনের কোনো মানসিক চাপ বা আতঙ্ক তৈরি করে না, না দর্শকের মনে, না ট্রেনযাত্রীদের। লাশ একজন সহযাত্রী হিসেবেই ট্রেন যাত্রায় শামিল হয়। লাশ একটা চরিত্রের মতো ক্যাজুয়ালি কথা বলে, তথ্য দেয়, কোনো কোনো চরিত্রকে অতীত খুঁড়ে বের করে আনে। সিনেমায় সব মুখ্য চরিত্রের কিছু না কিছু, মন ভার করা অতীত বিদ্যমান। চিত্রার একটা অতীত আছে, সেটি হলো ‘আজ চিত্রার বিয়ে’। মন্ত্রী মহোদয়ের একটি অতীত আছে, সেটি হলো ‘অনিল বাগচীর একদিন’। ট্রেনের অ্যাটেনডেন্ট বসিরেরও অতীত আছে, সেটি ‘জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল’। ডাক্তারের অতীত হলো ‘লীলাবতীর মৃত্যু’, আজিজের অতীত ‘ফুলজান’ ফুফু। এই সব কটি অতীতই হুমায়ূন আহমেদীয়। আছে ‘বৃষ্টিবিলাস’, আছে ‘হাবলঙ্গের বাজার’, আছে ‘আড়িয়াল খাঁ’।

ট্রেনে ঢুকেই সিনেমার প্রধান নায়িকা চিত্রা দেখতে পায়, তার স্লিপিং বার্থের এসি কামরায় জনৈক বৃদ্ধ আধশোয়া হয়ে সিগারেট টানছে। সিগারেটের ধোঁয়ায় কেবিন হয়ে আছে ইটের ভাটা। চরম বিরক্ত হয় চিত্রা। বৃদ্ধ অসন্তুষ্টচিত্ত চিত্রার নাম জানার পর বলেন, তোমার নাম চিত্রা না হয়ে আড়িয়াল খাঁ হলে ভালো হতো। এই আড়িয়াল খাঁ এসেছে হুমায়ূন আহমেদের ‘ময়ূরাক্ষী’ উপন্যাস থেকে। হিমুর কাছে তার স্কুলশিক্ষক একটি নদীর নাম জানতে চাইলে হিমুর উত্তর ছিল, আড়িয়াল খাঁ।

ট্রেনে ঢুকেই সিনেমার প্রধান নায়িকা চিত্রা দেখতে পায়, তার স্লিপিং বার্থের এসি কামরায় জনৈক বৃদ্ধ আধশোয়া হয়ে সিগারেট টানছে। সিগারেটের ধোঁয়ায় কেবিন হয়ে আছে ইটের ভাটা। চরম বিরক্ত হয় চিত্রা। বৃদ্ধ অসন্তুষ্টচিত্ত চিত্রার নাম জানার পর বলেন, তোমার নাম চিত্রা না হয়ে আড়িয়াল খাঁ হলে ভালো হতো। এই আড়িয়াল খাঁ এসেছে হুমায়ূন আহমেদের ‘ময়ূরাক্ষী’ উপন্যাস থেকে। হিমুর কাছে তার স্কুলশিক্ষক একটি নদীর নাম জানতে চাইলে হিমুর উত্তর ছিল, আড়িয়াল খাঁ। স্যার আড়িয়াল খাঁ শুনে একটা রাম চড় বসিয়ে দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এল আড়িয়াল খাঁ! ‘বনলতা এক্সপ্রেস’–এর লুঙ্গি পরা বৃদ্ধ যাত্রী চিত্রার বিরক্তিকর অভিব্যক্তি দেখে সেই নাম ফিরিয়ে আনলেন, আড়িয়াল খাঁ।

‘বনলতা এক্সপ্রেস’–এ সাবিলা নূর
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

বৃদ্ধ চিত্রাকে আড়িয়াল খাঁ নাম দিয়েই নামকরণ পর্ব শেষ করেন না। এরপর তিনি আজিজকে ডাকতে থাকেন গফুর বলে। গফুর নামটি এসেছে হুমায়ূন আহমেদের ‘অনিল বাগচীর একদিন’ থেকে। ‘হিমুর নীল জোছনা’তেও গফুর আছে। তবে সেই গফুরের র নেই, ‘গফু’। বনলতা এক্সপ্রেসের বৃদ্ধ যথেষ্ট উইটি, কন্টিনিউয়াস কথা বলার অভ্যাস তার রয়েছে; কিন্তু বিয়ের আসর থেকে পালিয়ে আসা চিত্রার কাছে তখন বাকপটু বৃদ্ধের কোম্পানিকে কর্কশ মনে হতে থাকে। যদিও সময়ের ব্যবধানে সেই বৃদ্ধই হয়ে উঠবেন প্রার্থিত। কারণ, চিত্রার নিজের সম্পর্কে নিজের অ্যাসেসমেন্ট হলো, ‘আমি সব সময় মানুষ চিনতে ভুল করি। ট্রেনের কামরায় বৃদ্ধের আউটলুক আদৌ ইমপ্রেসিভ ছিল না। বৃদ্ধের গলায় মাফলার, লুঙ্গি ছিল হাঁটু পর্যন্ত গোটানো। এক পা দিয়ে আরেক পা ঘষছেন। উপন্যাসের ভাষায়—পায়ের বেহালা সংগীত বাজাচ্ছেন। বৃদ্ধকে মনে হচ্ছিল সেই শ্রেণির মানুষ, যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। যদি তারা প্লেনে ওঠে, সেখানেও তাদের কাণ্ডকারখানা বন্ধ হয় না। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য। বিমানবালার কাছে গায়ে মাখার জন্য তেল চায়। অসহ্য।’

প্রসূতির স্বামীর যদি পুরুষ ডাক্তারের প্রতি প্রিজুডিস থাকে, তাহলে কোথাকার জল কোথায় গড়াবে, চিত্রা নাকি আড়িয়াল খাঁয়, সুরমা নাকি যমুনায়, তার একটা আইডিয়া জেনারেট করা হয়েছে এই সিনেমায়। যার বেজলাইন হচ্ছে, অদ্ভুত এক দেশ, আপনি যার পক্ষ নিয়ে যুদ্ধ করতে যাবেন, তাঁকেই সবার আগে ট্রাপে ফেলতে হয়, না হলে সে যুদ্ধে বাধা দেবে। সন্তান প্রসবের ক্রুড ক্রাইসিসেও স্বামী যখন স্ত্রীর ইজ্জত রক্ষায় হয়ে ওঠে প্রাগৈতিহাসিক, তখন অঙ্কের শিক্ষকের সামনে নতুন সমীকরণ দাঁড়ায়—বাঙালির প্রধান খাদ্য হলো জেদ, তারপর ভাত।
‘বনলতা এক্সপ্রেস’–এর পোস্টার থেকে। কোলাজ

বৃদ্ধ ভদ্রলোকের কথা বিতং করে বলার অর্থ হলো সিনেমার কাহিনিকে সন্তান জন্মদানে নারীর জীবন-মরণের মহাপরীক্ষা বা এক রাত্রিতে মন্ত্রিত্বের ভাগ্য পরীক্ষা, মনে করা হলেও মূল গল্প আসলে অন্য। মূল গল্প হলো পুত্রের সঙ্গে হতভাগ্য পিতার প্রতিশ্রুত ট্রেনভ্রমণ। পিতা ও পুত্রের গড় বয়স ৪০ হলেও একজন ইহলোকের যাত্রী, আরেকজন পরলোকের। ইহলোকের দুর্ভাগ্যপীড়িত পিতা হলেন এই বৃদ্ধ চেইন স্মোকার ভদ্রলোক। যিনি সিনেমাজুড়ে কথার জাদু দিয়ে দর্শককে ভেলকি দেখিয়ে চলেন। তাঁর আচার–আচরণে বোঝার কোনো কায়দা ছিল না যে ট্রেনের লাশটি তাঁরই সন্তান। ট্রেনে তিনি বেশ মুডেই ছিলেন। নিজের পরিচয় দিচ্ছেন জেমস বন্ড, কখনো বাকের ভাই। আবার কখনো বলছেন, আমি একজন দৈত্য, নাইস টু মিট ইউ। বেসিক্যালি তিনি অঙ্কের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়ান্ট নং এইট; আব্দুর রশিদ উদ্দিন, আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিকসের প্রফেসর। যুক্তি দিয়ে তিনি সহজেই অন্যকে বশীভূত করতে জানেন। অথচ নিয়তির কাছে কোনো যুক্তি ছাড়াই বশ্যতা স্বীকার করে তাঁকে শেষ ট্রেনে বাড়ি ফিরতে হচ্ছে ছেলের লাশ নিয়ে। ম্যাথের জায়ান্ট হয়েও ম্যাথ তাঁর হাতে নেই। চরিত্রটির রূপদানকারী মোশাররফ করিম। তিনি অভিনয়ে এমন নিরবচ্ছিন্ন নার্ভের খেলা দেখিয়েছেন, রশিদ চরিত্রটি বাংলা চলচ্চিত্রের রূপকথা হয়ে ওঠার সম্ভাবনা থাকবে হঠাৎ একদিন অথবা থাকবে না কোনো দিনও।

ট্রেন শুধু মৃতকে বহন করে না, সদ্য ভূমিষ্ঠ নতুন শিশুকেও বহন করে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে ট্রেনের কেবিন। ট্রেনের চলন্ত কেবিনে সন্তান প্রসব ও প্রসবোত্তর উল্লাসের দীর্ঘ দৃশ্য আমরা প্রত্যক্ষ করি। আফিয়ার প্রসব বেদনার শেষের শুরু, বেদনায় বেদনায় সে জর্জরিত। ট্রেনে খুঁজে পাওয়া ডাক্তার আশহাব চেষ্টা করে যাচ্ছে আরেকটু, আরেকটু। প্রসূতি জীবন দিয়ে ডাক্তারকে রেসপন্স করছে, সহ্য করছে কষ্টের কারবালা। প্রসূতির হাত ধরে তাকে সাহস দিচ্ছে ট্রেনের আরেক যাত্রী, চিত্রা। একসময় এই অবর্ণনীয় কষ্টের সফল ইতি হয়। মুহূর্তের জন্য মহাজাগতিক নীরবতা।
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ফার্স্টলুকে মোশাররফ করিম ও শরীফুল রাজ
ছবি: ভিডিও থেকে

সিনেমায় মূল ক্রাইসিস দুটি, আজিজ সাহেবের অন্তঃসত্ত্বা স্ত্রীর হঠাৎ লেবার পেইন ওঠা। তাই নিয়ে চরম অনিশ্চয়তা, যম–মানুষের যুদ্ধ। দর্শকেরা এই ক্রাইসিসে একাত্ম বোধ করেন। দ্বিতীয় ক্রাইসিস মন্ত্রী মহোদয়ের আকস্মিক চাকরি হারানো। তা নিয়ে চাপানউতোর। মজলুম ও সরকারের মধ্যে চড়াই–উতরাই। দর্শক এটাতে মজা নিতে থাকে। মন্ত্রীকে ত্যক্ত করার মজাই আলাদা, যা টাকা দিয়ে কেনা যায় না।

ট্রেনে যদি কোনো প্রসূতির সন্তান প্রসবের ইমার্জেন্সি আসে, তখন প্রথম প্রশ্ন হলো ডাক্তার কোথায়? ডাক্তার যদিও–বা পাওয়া যায়, তারপর তারকাচিহ্নিত প্রশ্ন, তিনি কি পুরুষ, নাকি মহিলা? সিনেমায় ডাক্তারের জেন্ডার নিয়ে জেদাজেদির একটা সলিউশন করা হয়, ডাক্তারের কোনো পুরুষ–মহিলা নেই, ডাক্তার মানে ডাক্তার, ফুলস্টপ। প্রসূতির স্বামীর যদি পুরুষ ডাক্তারের প্রতি প্রিজুডিস থাকে, তাহলে কোথাকার জল কোথায় গড়াবে, চিত্রা নাকি আড়িয়াল খাঁয়, সুরমা নাকি যমুনায়, তার একটা আইডিয়া জেনারেট করা হয়েছে এই সিনেমায়। যার বেজলাইন হচ্ছে, অদ্ভুত এক দেশ, আপনি যার পক্ষ নিয়ে যুদ্ধ করতে যাবেন, তাঁকেই সবার আগে ট্রাপে ফেলতে হয়, না হলে সে যুদ্ধে বাধা দেবে। সন্তান প্রসবের ক্রুড ক্রাইসিসেও স্বামী যখন স্ত্রীর ইজ্জত রক্ষায় হয়ে ওঠে প্রাগৈতিহাসিক, তখন অঙ্কের শিক্ষকের সামনে নতুন সমীকরণ দাঁড়ায়—বাঙালির প্রধান খাদ্য হলো জেদ, তারপর ভাত।

ম্যাজিকের প্রতি হুমায়ূন আহমেদের অবসেশন ছিল। তিনি নিজেও কিছু ম্যাজিকের কৌশল জানতেন। তাঁর নাটক–উপন্যাসের কোনো কোনো চরিত্র ম্যাজিক দেখিয়ে বেড়ায়। ‘বনলতা এক্সপ্রেস’–এর আশহাবও তেমনই এক চরিত্র, হাতে কার্ড আর পকেটে কয়েন নিয়ে ঘোরে। সুযোগ পেলেই ম্যাজিক দেখাতে শুরু করে। ম্যাজিকের ট্রিকস দিয়ে সে চিত্রাকে অভিভূত করতে চেয়েছিল, কিন্তু পারেনি। ট্রিকস দিয়ে মেয়েদের ভোলানো যায় না, ট্রুথ কিছু থাকতে হয়। বরং চরম মানবিক সংকটে আশহাব তার ডাক্তারি বিদ্যার রিয়েল পারফরম্যান্স দেখিয়ে কখন যে চিত্রার মন জয় করে ফেলেছে, তা সে নিজেও জানত না।
হুমায়ূন আহমেদফাইল
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

ট্রেনের উত্তর গোলার্ধের বসন্ত উৎসবে হঠাৎ নেমে আসে শীতলতা, মন্ত্রী মহোদয়ের চাকরি নট। সামান্য কবিতা লেখার দোষে তার চাকরি নেই। মন্ত্রীর স্ত্রীকে অপার বিস্ময়ের সঙ্গে বলতে হচ্ছে, ‘গত ১০ বছরেও মনে হয় বাংলা সাহিত্যকে কেউ এত গুরুত্ব দেয় নাই।’ মন্ত্রিত্ব হারানোর আগে ও পরের একটি তুলনামূলক উত্থান–পতন দেখানো হয়েছে ট্রেনের ফাইভস্টার স্যুটে। মন্ত্রিত্বের প্রতাপে ট্রেনের বগিকে কনসার্ট ভেনু৵ বানিয়ে লাইভ ব্যান্ড শো করার অবিশ্বাস্য নজির স্থাপন আর মন্ত্রিত্ব যাওয়ার পর মন্ত্রীর দলবল মন্ত্রীকে ফেলে সবাই গেছে বনে, এমনকি তার স্ত্রীও। মন্ত্রিত্ব যাওয়া মানে, যাওয়া; পূর্ণদৈর্ঘ্য পতন। মন্ত্রীর না বলে উপায় থাকে না যে ‘পতন একটা অদ্ভুত জিনিস! একবার যার পতন হয়, সে আর কোনো দিন কারও সিমপ্যাথি পায় না।’ তবু এই মন্ত্রীর প্রতি সিমপ্যাথেটিক হয়ে ওঠে দর্শক। কারণ, সে অনুরোধে রাইসমিল গিলে ফেলে। ক্ষমতা চলে গেছে বলেই নিজের জনগণকে ত্যাজ্য করে চলে যেতে তার বিবেক বাধা দেয়। হাজার হলেও সে কবি। জনগণের জন্য কোনো না কোনো ফর্মে তার মর্মে রয়ে গেছে আনন্দ–বেদনার কাব্য। যে কারণে আকাশে উদিত হয়, হে হেলিকাপ্টার। সন্তান জন্মানোর পর ফেলো মরণাপন্ন প্যাসেঞ্জারকে হাসপাতালে পৌঁছে দিতে মন্ত্রী সাহেবের তোমাদের জন্য ভালোবাসার একটি দুর্লভ নিদর্শন।

এই সিনেমার কাহিনি গতিশীল। তবে কাহিনিকে কাননকুসুমে পরিণতে করেছে চরিত্রগুলো। সব চরিত্রই স্বমহিমায় প্রস্ফুটিত। ট্রেনের অ্যাটেনডেন্ট থেকে শুরু করে পকেটমার, শিশু থেকে বৃদ্ধ, মন্ত্রী থেকে চাপরাশি, পিএস থেকে পরীক্ষার্থী, পদার্থের ছাত্রী থেকে ডাক্তার, সংকীর্ণ স্বামী থেকে প্রসূতি স্ত্রী, মাতাল থেকে ম্যাজিশিয়ান, সবাই সপ্রতিভ ও সৃজনশীল। এমনকি একজন ভিডিও ক্যামেরাম্যান, সে–ও আব্বাস কিরোয়াস্তির মতো সিনেমা বানাতে চায়, হালকা ডকুমেন্টারি, হালকা ফিকশন। এ যেন ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’ অবস্থা। এই সিনেমায় কবিতা আছে, স্বয়ং মন্ত্রী মহোদয় কবি। মন্ত্রী ছাত্রজীবনে লিখেছিল, ‘মন্ত্রীর মুখে গন্ধ, চেপে আছে জনতার স্কন্ধ।’ এই এক কবিতায় মন্ত্রীর ভাগ্য ঝুলে গেছে; কিন্তু তাঁর প্রেম মরেনি। ঝুলন্ত মন্ত্রী প্রেমে মত্ত হয়ে স্ত্রীর হাত ধরে কবিতা শোনায়:

আমার রাতের ট্রেন

মা বলিলেন

ঘুমো তুই! ডেকে দেব সময়ের আগে।

বহুদিন কেটে গেছে

এখনো সময়ের আগে

আমাকে সবাই কেন ডাকে?

ট্রেনের সিনেমায় ট্রেন নিয়ে কবিতা এবং সেটা স্বয়ং হুমায়ূন আহমেদের লেখা কবিতা। এই কবিতার জন্য গণিত প্রফেসর কোনো মার্ক নির্ধারণ করলে সেটার সম্ভাবনা ছিল, টেন অন টেন।

শরীফুল রাজ ও সাবিলা নূর
ছবি: ফেসবুক থেকে

গণিত প্রফেসর ব্যক্তিজীবনে সফল। অঙ্কে নোবেল প্রাইজ থাকলে অনেক আগেই পেয়ে যেতেন; কিন্তু সংসার জীবনে ব্যর্থ। স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে। সিঙ্গেল ফাদার হয়ে তাকে একা ছেলেকে মানুষ করার দায়িত্ব নিতে হয়। ছেলের শখ ছিল বাবার সঙ্গে ট্রেন ট্যুর করে বাংলাদেশ দেখবে; কিন্তু নতুন নতুন ইকুয়েশনে নিমগ্ন প্রফেসরের সেই সময় আর হয় না। এর মধ্যে ছেলের বয়স ১৮ পেরিয়ে যায়। সাবালক পুত্র বাবাকে ছাড়াই দেশ–বিদেশ ঘোরে আর চিঠি লেখে—‘বাবা, আমরা কি যাব না বাংলাদেশ ঘুরতে?’ ছেলে দিন দিন দূরে সরে যায় আর রশিদ সাহেব দিন দিন একা হয়ে পড়েন। শ্যালিকার জন্য রানি এলিজাবেথের কামরা খুলে আনার দাপট দেখানো মন্ত্রী যখন ট্রেনের প্রসূতি-যাত্রীর জীবন বাঁচাতে হেলিকাপ্টারের ব্যবস্থা করেন বা করতে বাধ্য হন, সেই মন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার পর্বে প্রফেসর রশিদ সাহেব ছেলেকে বলতে না পারা কথাটি মন্ত্রী মহোদয়কে শোনান, ‘কয়েকবার ভেবেছি ওকে বলি, একাই থাকি, থাক না আমার সঙ্গে ব্যাটা, থাক।’ এই কথার প্রত্যুত্তর আসে মহাশূন্য থেকে, ‘ইশ! একটাবার বলেই দেখতা বাবা।’ এই প্রথম মৃতের কণ্ঠস্বর, দর্শকের পাশাপাশি রশিদ সাহেবের কানেও পৌঁছায়। মুহূর্তেই আকাশের দিকে তাকিয়ে বিস্ফারিত চোখে রশিদ সাহেব ছেলেকে খোঁজেন। তখন তার শুষ্ক চোখের ভেতর হাহাকার আর শূন্যতার ভার যেভাবে উপচে পড়ে, তা কেবল সন্তানহারা বাবাদের চোখেই রচিত হয়। এই চাহনি দর্শককে জর্জরিত করে এবং দর্শক প্রথমবারের মতো জানতে পারে, সহযাত্রী লাশটির পিতৃপরিচয়।

‘আমার রাতের ট্রেন, মা বলিলেন, ঘুমো তুই...।’ মন্ত্রী মহোদয় স্ত্রীর হাত ধরে বনের মধ্যে কবিতা শোনানোর পর যখন ভায়োলিন বেজে ওঠে তখন চারপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, অপূর্ব। ভায়োলিনের দীর্ঘ নোটে, ‘বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি’ টাইপের এক শটের দৃশ্যটি যেন থিয়েটারের ফিলিংস দেয়। যদিও এটা আমরা জানি, ফিলিং ইজ মিউচুয়াল। ট্রেনের শিক্ষাসফরে শিক্ষামন্ত্রীর সঙ্গে অঙ্কের দৈত্য মহান শিক্ষক আবদুর রশিদের উপস্থিতিও ছিল শিক্ষামূলক, যিনি একই সঙ্গে মাদ্রাসা ও পশ্চিমা সভ্যতার শিক্ষায় দীক্ষিত।

ট্রেন শুধু মৃতকে বহন করে না, সদ্য ভূমিষ্ঠ নতুন শিশুকেও বহন করে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে ট্রেনের কেবিন। ট্রেনের চলন্ত কেবিনে সন্তান প্রসব ও প্রসবোত্তর উল্লাসের দীর্ঘ দৃশ্য আমরা প্রত্যক্ষ করি। আফিয়ার প্রসব বেদনার শেষের শুরু, বেদনায় বেদনায় সে জর্জরিত। ট্রেনে খুঁজে পাওয়া ডাক্তার আশহাব চেষ্টা করে যাচ্ছে আরেকটু, আরেকটু। প্রসূতি জীবন দিয়ে ডাক্তারকে রেসপন্স করছে, সহ্য করছে কষ্টের কারবালা। প্রসূতির হাত ধরে তাকে সাহস দিচ্ছে ট্রেনের আরেক যাত্রী, চিত্রা। একসময় এই অবর্ণনীয় কষ্টের সফল ইতি হয়। মুহূর্তের জন্য মহাজাগতিক নীরবতা। নীরবতাকে ভেঙেচুরে আবির্ভূত হয় সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্না। কান্নার সঙ্গে ফেড ইন হচ্ছে ট্রাম্পেট। তৈরি হয় গান, ‘ওহে কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’ মোশাররফ করিম মানে অঙ্কের জায়ান্ট রশিদ সাহেব পৃথিবীতে নতুন শিশুর আগমনের আনন্দে আবেগে–স্নেহের পরশে জড়িয়ে ধরেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক দুই অচেনা–অজানা বালককে। এই আনন্দের কাছে পৃথিবীর আর সব যোগ–বিয়োগ নিতান্তই তুচ্ছ, অপ্রয়োজনীয় মনে হয়। এই আনন্দের উৎস অন্য পৃথিবীতে। এই মুহূর্তের জন্যই গলিত স্থবির ব্যাঙ আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায়— অনুমেয় উষ্ণ অনুরাগে। আনন্দ উদ্বেলিত হতে থাকে করিডরে। কেবিনের ভেতরে তখন অর্ণবের এত প্রেম আমি কোথা পাব নাথ—বলে হৃদয় ছেঁড়া টানে, নতুন করে প্রেম জেগে উঠছে। শিশুটির থেকে চোখ ফেরাল চিত্রা, দৃষ্টি নিবদ্ধ করল ডেলিভারি সফল ডাক্তারের পানে। এই দৃষ্টি বদলের সময় চরিত্রটি আর চিত্রায় ঘনীভূত থাকে না, মুখে শ্রাবস্তীর কারুকার্য নিয়ে হয়ে ওঠে বনলতা সেন, হারিয়ে যেতে থাকে দূর অন্ধকারে বিদর্ভ নগরে বা দারুচিনি দ্বীপের ভেতর। পৃথিবীতে এমন মুহূর্ত মাঝেমধে৵ ঘটে, চিরদিন ঘটে না। তেমন অপূর্ব মুহূর্তের প্রেমময় ঘটনার জন্ম আমরা ঘটতে দেখেছি প্রসূতির কেবিনে। এই প্রেম অভূতপূর্ব। এই প্রেমটুকু কেটে বাঁধিয়ে রাখা যেতে পারে। চলচ্চিত্রের ছাত্ররা দেখবে মেরুদণ্ড সোজা রেখে বাচ্চাটির দিকে কী করে ঝুঁকে আসতে পারল চিত্রা। কীভাবে পারলেন সাবিলা নূর? গানের এই অংশ দেখার জন্য এই সিনেমা বারবার দেখা যায়, এই অংশের প্রশংসা বারংবার করা যায়। সন্তান জন্মদানের অপার্থিব কষ্ট, শীতল ঘাম, নীরবতা, কান্না, ট্রাম্পেট, আনন্দ, দৃষ্টিবদল, প্রেম আর ‘ওহে কী করিলে বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে, এত প্রেম আমি কোথা পাব নাথ’। সুর ছড়িয়ে পড়ছে চিত্রা নদীর পাড়ে, আড়িয়াল খাঁর ঢেউয়ে ঢেউয়ে।

সিনেমার একটি দৃশ্যে মোশাররফ করিম, শরীফুল রাজসহ অন্যরা
ছবি: ফেসবুক থেকে

মন্ত্রী ও তার স্ত্রী এবং মন্ত্রীর শ্যালিকা ও সদ্য বিবাহিত স্বামী, এক হানিমুনে দুই কাপল ছাড়াও এই ট্রেনে আরও দুই স্তরবিশিষ্ট প্রেম আছে। জাফর ও রুবা এবং চিত্রা ও আশহাব। জাফর রুবার প্রেম, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রেনে টিনএজ প্রেম। তবে চিত্রা ও আশহাবের প্রেম ছিল ম্যাচিউর ও মেসমারাইজিং।

লেবার রুমের ‘এত প্রেম আমি কোথা পাব নাথ’ থেকে বের হয়ে এসে, চিত্রা তার বান্ধবী লিলিকে ফোনে বলে, ‘আমি মনে হয় ডাক্তার লোকটার প্রেম পড়ে গেছি।’ তখন বান্ধবী বিস্ময় নিয়ে বলে, হোয়াট, মানুষ এত তাড়াতাড়ি প্রেমে পড়ে কেমনে! লিলি তো জানে না কী হতে কী ঘটে গেছে, ‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।’ চিত্রার তো কোনো দোষ নেই। চিত্রা কী করবে, এর আগে কোনো ছেলে তো তার সামনে বাচ্চা ডেলিভারি করায়নি। বাচ্চা ডেলিভারিতে ডাক্তারের এমন ডেভোশনের কাছে নারীর হৃদয় বাঁধা পড়া, ফিকশনের ইতিহাসে এটাই প্রথম।

লেবার রুমে প্রেম, এই প্রেমের পশ্চাতে খানিক অসংবেদনশীলতার আড়ষ্টতা পেরিয়ে আসতে হয়।

‘আমার বাচ্চা কই’, কথাটি বলে যখন বাচ্চার বাপ আজিজ সাহেব কেবিনের দরজায় ধাক্কাধাক্কি করছে, তখন দরজা ঠেলে মুখ বের করে ডাক্তার বলছে, ‘বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগন্যান্ট বানাইতেন।’ এই ডায়ালগ বলার সময় সেখানে উপস্থিত আছে নিতু, আজিজের প্রথম বাচ্চা। একটা বাচ্চার সামনে এ রকম ইনসেনসিবল ডায়ালগ ডাক্তারকে দিয়ে না বলালেও রসের অভাব পড়ত না। এর আগেই যেখানে চিত্রা বলে দিয়েছি, ‘এত তাড়াহুড়া কিসের, বাচ্চা কোথাও সাবমিট করবেন, ডেডলাইন আছে?’ একটা বাচ্চার সামনে কতটুকু অসংযত হওয়া যাবে, তার একটা ইথিক্যাল বাউন্ডারি সবারই নির্ধারণ করা উচিত।

তবে এমনটি যে ঘটবে বা ঘটতে পারে, তার আঁচ আগেই পেয়েছিল চিত্রা। সেই আঁচ থেকে তৈরি হওয়া চিত্রার ডায়ালগ ছিল প্রায় ব্রেখটের ডায়লেকটিকের সমতুল্য। চিত্রা বলতে বাধ্য হয়, ‘আমাদের দেশের মানুষগুলো কেন জানি পাবলিক ট্রান্সপোর্টে তাদের প্রাইভেট দিকগুলো বের করে আনতে খুব আরাম বোধ করে। এই আরামের মধ্য দিয়েই আমাদের অ্যারোগেন্স ও অশনিসংকেত বেরিয়ে আসে। আমাদের পরিচয়ের প্রকৃতি–প্রত্যয় প্রস্ফুটিত হয়। আমরা নিজেদের নতুন করে চিনতে পারি।’ চিত্রা নিজেও এই দোষ থেকে বের হতে পারেনি। আবেগের বশে ডাক্তারকে সে বলে বসে, ‘আপনার মতো যারা অঙ্কে দুর্বল, ওদের জন্মই হইছে ডাক্তারি করার জন্য।’ ডায়ালগটা আরেকটু লজিক্যাল কিংবা অ্যাপ্রোপ্রিয়েট করা যেত কি না। একজন ফিজিকসের স্টুডেন্ট এই ভাষা বলবে কি না সন্দেহ। তার ওপর এটা প্রফেশনালি কাউকে হার্ট করছে কি না, সেটাও ভাবা দরকার।

এই সিনেমায় আরও একজন শিক্ষক আছেন অনিল বাগচী, মন্ত্রী মহোদয়ের স্কুলের অঙ্কের শিক্ষক হলেও ক্লাসে তিনি প্রিয় ছাত্রদের সত্যশিক্ষায় অটল থাকার পরামর্শ দিতেন। মহাভারতের মিথ্যা সম্পর্কিত নীতিকথাও অনিল বাবুকে টলাতে পারেনি। মহাভারতে আছে পাঁচ অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না। পরিহাসে, মেয়েমানুষকে খুশি করায়, বিবাহকালে, প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনায়। মন্ত্রী মহোদয় ছোটবেলায় শিক্ষক অনিল বাগচীর সত্যপ্রীতিতে আকৃষ্ট হলেও বয়সকালে মন্ত্রিত্ব লাভের মধ্য দিয়ে মিথ্যার মেজাজই ধারণ করেন, দেশ বদলানোর কথা বলে এখন শুধু চেয়ার বদলান। মহাভারতের মিথ্যা সম্পর্কিত নীতিবাক্যগুলো হুমায়ূন আহমেদের ‘অনিল বাগচীর একদিন’ উপন্যাস থেকে নেওয়া। ‘বনলতা এক্সপ্রেস’–এ ‘অনিল বাগচীর একদিন’ খুব সুন্দরভাবেই ফিট করে গেছে।

ডাক্তার আশহাব চরিত্রে শরিফুল রাজকে অনেক সোভার ও সফিস্টিকেট থাকতে হয়েছে। সে যে শুধু টিপিক্যাল ডাক্তারের রোল প্লে করেছে তা নয়, চরিত্রের প্রয়োজনে তাকে ম্যাজিকও আয়ত্তে নিতে হয়েছে।

ম্যাজিকের প্রতি হুমায়ূন আহমেদের অবসেশন ছিল। তিনি নিজেও কিছু ম্যাজিকের কৌশল জানতেন। তাঁর নাটক–উপন্যাসের কোনো কোনো চরিত্র ম্যাজিক দেখিয়ে বেড়ায়। ‘বনলতা এক্সপ্রেস’–এর আশহাবও তেমনই এক চরিত্র, হাতে কার্ড আর পকেটে কয়েন নিয়ে ঘোরে। সুযোগ পেলেই ম্যাজিক দেখাতে শুরু করে। ম্যাজিকের ট্রিকস দিয়ে সে চিত্রাকে অভিভূত করতে চেয়েছিল, কিন্তু পারেনি। ট্রিকস দিয়ে মেয়েদের ভোলানো যায় না, ট্রুথ কিছু থাকতে হয়। বরং চরম মানবিক সংকটে আশহাব তার ডাক্তারি বিদ্যার রিয়েল পারফরম্যান্স দেখিয়ে কখন যে চিত্রার মন জয় করে ফেলেছে, তা সে নিজেও জানত না। বলিউড কায়দায় দৌড়াতে দৌড়াতে নায়িকার হাত যখন আশহাবকে টেনে তোলে ট্রেনের করিডরে, তখনই সে টের পায় চিত্রার মন তার মনের মধ্যে চিত্রিত হয়ে গেছে। চরিত্র নির্মাণে শরিফুল রাজের প্রচেষ্টা প্রশংসনীয়। ম্যাজিক প্রদর্শনের পাশাপাশি তাকে মাতৃভক্তির পরাকাষ্ঠা হয়ে উঠতে হয়েছে, চেইন স্মোকার হওয়ার চর্চা অব্যাহত রাখতে হয়েছে, মহান পিথাগোরাসের প্রতি সম্মান দেখাতে চার নম্বর পেগ পর্যন্ত হুইস্কি পান করতে হয়েছে। অধিক মাতৃস্নেহে ছোটবেলা থেকে বেশি বেশি মসলাযুক্ত খাবার খেয়ে মানুষ হওয়ায় তার রুচি নষ্ট গেছে, যে কারণে সে এখন হিমেশ রেশমিয়ার গান শোনে। খাবারের রুচি নষ্ট হওয়ায় কোনো বিশেষ শিল্পীর গানের প্রতি আকর্ষণ জন্মানোর ঘটনা বোধ হয় আমরা প্রথমবার অবগত হই।

কাহিনি ও অভিনয়ের গুণে ‘বনলতা এক্সপ্রেস’ চলন্ত ট্রেনের মতো গতিশীল হলেও দৃশ্যবিন্যাস এই সিনেমার একটি বড় অলংকার। সিনেমার দৃশ্যান্তরগুলো মালা গাঁথার মতো মাধুর্যময় ও ম্যাজিক্যাল। এক দৃশ্যের ল্যান্ডিং থেকে আরেক দৃশ্যের টেক অফ, এক দৃশ্যের টেনশন অন্য দৃশ্যের সঙ্গে মার্জিং, এক দৃশ্যের কথোপকথন আরেক দৃশ্যের কদম্বকুসুম, খুবই চমৎকার, দারুণ, দারুণ। এ–জাতীয় স্পোর্টিভ ডাইমেনশন প্রদর্শনের জন্য প্রয়োজন পরিচালকের একচ্ছত্র আধিপত্য, চিত্রনাট্যের ওপর, সংলাপের ওপর, কাহিনির কলকবজার ওপর। ‘বনলতা এক্সপ্রেস’–এর পরিচালক ভেবেচিন্তে পা ফেলেছে এবং ভাবনাকে অভাবনীয়ভাবে মাটিতে নামিয়ে এনে প্রাণ প্রতিষ্ঠায় সফল হয়েছে। দৃশ্যের বিন্যাস দেখে তাই অনেক সময় চমকে উঠতে হয়। লেবার পেইনের কাউন্ট ডাউন এসে জড়িয়ে যায় চেইন টেনে ট্রেন থামানোর চেষ্টায়। মন্ত্রী মহোদয়ের সন্তানহীনতার বেদনাতুর সান্ত্বনা বা দীর্ঘশ্বাস মিশে যায় আফিয়ার বছর বছর বাচ্চা পেটে ধরার অমানুষিক ক্লেশে। ক্ষুধা ছাড়া সিংহ না হওয়ার মহাজাগতিক উপমা, হটপটের খাবার দিয়ে জাগতিক ক্ষুধা নিবারণের সঙ্গে নিদারুণ হজম হয়ে যায়। অল্প দেখে অধিক বুঝতে পারার গুণ, গুণধর পুত্রের ম্যাজিক্যাল ইন্ট্রোডাকশনের সঙ্গে হয়ে যায় ডিফিউজ। মেয়ে কই, বলে আফিয়ার আতঙ্কের প্রতিধ্বনি শোনা যায় মন্ত্রীর পিএসের মন্ত্রিত্ব হারানোর তথ্যে, চলে গেছে স্যার। নিতুর প্রতি আজিজের ক্রোধান্বিত কণ্ঠের উচ্চারিত থাপ্পড় ঠাস করে এসে পড়ে ট্রেনের অ্যাটেনডেন্টের গালে, মন্ত্রী মহোদয়ের শ্যালিকা যমুনার হাত ধরে। অ্যাটেনডেন্টের দুরবস্থায় সহানুভূতিশীল ট্রেনের সুপারভাইজারের প্রশ্নের সরাসরি উত্তর আসে মন্ত্রী মহোদয়ের কণ্ঠ থেকে, ‘দোষ আসলে আমার।’ এই যে এক দৃশ্য অন্য দৃশ্যের মধ্যে ভূমিকা ছাড়াই ঢুকে পড়ছে, এক দৃশ্যের সংলাপ অন্য দৃশ্যের সংলাপের সঙ্গে সিনক্রোনাইজ করছে, এক দৃশ্যের ঘটনা অন্য দৃশ্যে গিয়ে ঘনীভূত হয়ে উঠছে, এর জন্য পরিচালককে অনেক হোমওয়ার্ক সারতে হয়েছে। বিশেষত ডায়ালগের ওপর পরিচালকের কন্ট্রোল ও কর্তৃত্ব অসামান্য। ‘তাই বলে একটা কথাও বললা না তুমি।’ একটাই ডায়ালগ, অথচ এর অর্ধেক ডেলিভারি ফাইভ স্টার স্যুটে আর বাকি অর্ধেকটা ট্রেনের অপর প্রান্তের কচিকাঁচার আসরে। পরিচালক ডায়ালগকে ডাঙ্গুলি বানিয়ে ইচ্ছেমতো খেলেছেন আর বলেছেন, ‘এইবার খেলা শুরু।’ পরিচালকের খেলাধুলায় কোনো দৃশ্যে ধুলো জমতে পারেনি, সাফসুতোরভাবেই তৈরি হয়েছে দৃশ্যের পর দৃশ্য। এ যেন তবু কেবলই দৃশ্যের জন্ম হয়।

‘বনলতা এক্সপ্রেস’–এর ট্রেন জার্নি হলো শিক্ষাসফরের মতো, অনেক কিছু শিখতে হয়েছে। আমরা যদিও শিক্ষা গ্রহণের চেয়ে শিক্ষা দিতে মানসিকভাবে সব সময় প্রস্তুত থাকি, যে কারণে শেখার সুযোগ আমাদের কম। কম বা ডটকমের সংস্কৃতিতে বিদ্যমান থেকেও ‘বনলতা এক্সপ্রেস’–এর দর্শকদের খাঁটি বাংলাদেশের স্বাদে মজতে হয়েছে। ট্রেনে পারসোনাল বলতে তো কিছু নেই, এখানে সবাই একসঙ্গে ঝাঁকুনি খায়, সবাই বসে, সবাই ঘুমায়। ট্রেন যাত্রায় শিক্ষামন্ত্রীকে শিক্ষা দিয়ে ছেড়েছে কখনো তার স্ত্রী, কখনো ট্রেনের স্টাফরা। এই মন্ত্রী তার মন্ত্রিত্ব যাওয়ার পরও জনগণকে ত্যাজ্য করে চলে যায় না। মন্ত্রী জানে, একটা ভালো কাজ করে আরেকটা খারাপ কাজের অপরাধ কখনোই কাটাকাটি করা যায় না। যদিও পলিটিশিয়ানদের একটাই সমস্যা, ইতিহাসে দুর্বল। মন্ত্রী ইতিহাসের দুর্বলতা কাটাতে চায় কাব্য দিয়ে। ‘আমার রাতের ট্রেন, মা বলিলেন, ঘুমো তুই...।’ মন্ত্রী মহোদয় স্ত্রীর হাত ধরে বনের মধ্যে কবিতা শোনানোর পর যখন ভায়োলিন বেজে ওঠে তখন চারপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, অপূর্ব। ভায়োলিনের দীর্ঘ নোটে, ‘বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি’ টাইপের এক শটের দৃশ্যটি যেন থিয়েটারের ফিলিংস দেয়। যদিও এটা আমরা জানি, ফিলিং ইজ মিউচুয়াল। ট্রেনের শিক্ষাসফরে শিক্ষামন্ত্রীর সঙ্গে অঙ্কের দৈত্য মহান শিক্ষক আবদুর রশিদের উপস্থিতিও ছিল শিক্ষামূলক, যিনি একই সঙ্গে মাদ্রাসা ও পশ্চিমা সভ্যতার শিক্ষায় দীক্ষিত। এই শিক্ষক সভ্যতা কী জিনিস, খুব সহজেই শিখিয়ে দিয়েছেন এবং কয়েকটি শব্দে মাত্র, একটা মামুলি বিষয়কে মহান করাই হলো সভ্যতা। চেইন স্মোকার এই শিক্ষক শিখিয়েছেন সিগারেট ছাড়ার মাত্র দুটি কৌশল, হয় বারবার, নয়তো শেষবার। জীবিতরা ছাড়ে বারবার, মৃতরা শেষবার। বৃদ্ধ শিক্ষকের দোষের মধ্যে দুই দোষ, বাকপটুত্ব আর মধ্যরাতের মদ্যপান। রাত একটা বাজলেই তাঁর নেশার ঘণ্টা বেজে ওঠে, যদিও তিনি নিজেই স্বীকার করেন যে টাইম বলতে কিছুই নেই, পুরোটাই ইল্যুশন। ইল্যুশনের মধ্যে তিনি ওমর খৈয়মকে স্মরণ করেন।

‘এইখানে এই তরুর তলে

তোমায় আমায় কৌতূহলে

যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে

সঙ্গে রবে শুরার পাত্র

অল্প কিছু আহার মাত্র

আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে।’

বৃদ্ধের কথা অনর্গল হলেও আনন্দদায়ক, ইটের ভাটা বন্ধের পর তিনি কেবিনে বরফকল চালু করেন। নিজের স্বার্থ ও সম্মানের পরোয়া না করে তিনি ট্রেনের মজলুম যাত্রীদের পক্ষ অবলম্বন করতে কসুর করেন না। অর্থোডক্স আজিজ সাহেবকে যুক্তি দিয়ে বোঝাতে ব্যর্থ হওয়ার পর তার ওপর শক্তি প্রয়োগেও বৃদ্ধ ছিলেন অসংকোচ। আজিজকে মাফলার দিয়ে বেঁধে ফেলে তার প্রসূতি স্ত্রী আফিয়ার কেবিনে পুরুষ ডাক্তারের প্রবেশ নির্বিঘ্ন ও নিশ্চিত করেন। প্রসবোত্তর রক্তক্ষরণে মরণাপন্ন আফিয়াকে হাসপাতালে নিতে মন্ত্রীর কাছে ধরনা দেওয়া, বিয়ের আসর থেকে পালিয়ে আসা চিত্রাকে চাচার কোপানল থেকে বাঁচাতে ক্লাস টিচারের ভূমিকায় অবতীর্ণ হওয়া, প্রেমে হাবুডুবু খাওয়ার অবস্থা থেকে টিনএজদের রক্ষা পাওয়ার উপায় বাতলে দেওয়া, সবই তিনি করেছেন। আবার তিনি মন্ত্রীকে, ‘তুই গু খা’ বলে উচ্চকণ্ঠে গালিও দিয়েছেন। এই সিনেমায় উচ্চ স্বরের এই একটাই উচ্চকিত অভিনয় হলেও দৃশ্যটি ছিল উচ্চমাপের। নিচু স্বর, সাধারণ কথোপকথন, কখন উচ্চগ্রামে উঠে ভদ্রতার গ্রামার চুরমার করে দেয়, বৃদ্ধ ও মন্ত্রী মহোদয়ের দৃশ্যটি সেই গ্রামারের গ্রাম থিয়েটার।

ট্রেনের কেবিনকে প্রায় অপারেশন থিয়েটার বানিয়ে ফেলে ডাক্তার আশহাব, যার নামের অর্থ বীর হলেও সে আসলে ভীরু। সে শেখায় মেডিক্যাল টার্ম, সারভিক্স ফুললি ডাইলেটেড, ক্রাউনিং শুরু। যার বাংলা হলো বাচ্চার মাথা বের হয়ে গেছে।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২), প্রতিকৃতি: মাসুক হেলাল

এই সিনেমায় আরও একজন শিক্ষক আছেন অনিল বাগচী, মন্ত্রী মহোদয়ের স্কুলের অঙ্কের শিক্ষক হলেও ক্লাসে তিনি প্রিয় ছাত্রদের সত্যশিক্ষায় অটল থাকার পরামর্শ দিতেন। মহাভারতের মিথ্যা সম্পর্কিত নীতিকথাও অনিল বাবুকে টলাতে পারেনি। মহাভারতে আছে পাঁচ অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না। পরিহাসে, মেয়েমানুষকে খুশি করায়, বিবাহকালে, প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনায়। মন্ত্রী মহোদয় ছোটবেলায় শিক্ষক অনিল বাগচীর সত্যপ্রীতিতে আকৃষ্ট হলেও বয়সকালে মন্ত্রিত্ব লাভের মধ্য দিয়ে মিথ্যার মেজাজই ধারণ করেন, দেশ বদলানোর কথা বলে এখন শুধু চেয়ার বদলান। মহাভারতের মিথ্যা সম্পর্কিত নীতিবাক্যগুলো হুমায়ূন আহমেদের ‘অনিল বাগচীর একদিন’ উপন্যাস থেকে নেওয়া। ‘বনলতা এক্সপ্রেস’–এ ‘অনিল বাগচীর একদিন’ খুব সুন্দরভাবেই ফিট করে গেছে।

‘বনলতা এক্সপ্রেস’, একই জার্নিতে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে বহন করে। অঙ্কবিদ রশিদ সাহেবের পরামর্শে গফুর তার সন্তান কোলে নিয়ে ট্রেনের মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ সাহেবই ট্রেন লাইনে বসে গফুরকে শোনায় জানাজা নামাজে কেন আজান দেওয়া হয় না। কারণ, জন্মের সময় তার কানে সেই আজান দিয়ে দেওয়া হয়। তারপরের সংলাপটার মধ্যে ছিল ঠুনকো জীবনের দৈর্ঘ্য–প্রস্থ–উচ্চতা, গতি–প্রগতি, অহংকার কিংবা দম্ভের সরল সমাধান। এক ওয়াক্তের আজান আর শেষ নামাজ, এর মধ্যবর্তী সময়টুকু আমাদের জীবন। এর পরেই মোশাররফ করিম, মানে রশিদ সাহেব ছেলে হারানোর কষ্ট প্রকাশের চেষ্টা করেন, ‘ম্যাথ আমার হাতে নাই।’ সেই চেষ্টাতেই দুমড়ে যেতে থাকে বুকের পাথর, মুচড়ে বেরিয়ে আসতে থাকে পাথরে লুকানো কয়েক লেয়ারের কান্না।

সিনেমার শেষ দৃশ্যে জানাজায় সেই ব্রাউন কালারের কফিন, মোনাজাত আর বৃষ্টি। পিতার সঙ্গে অপার্থিব ট্রেন ভ্রমণের পর লাশটিকে কবর দেওয়া হলো। লাশের সঙ্গে কবরস্থ হলো ছেলের পাঠানো পোস্টকার্ডগুলো। যেখানে লেখা ছিল, ‘আমাদের বাংলাদেশ ট্রিপে কি আমরা কখনো যাব না?’ বনলতা এক্সপ্রেসে ভ্রমণের মধ্য দিয়ে পুত্রের বাংলাদেশ ট্রিপ সম্পন্ন হলো।

এই সিনেমায় অনেক কিছুই প্রথমবারের মতো ঘটে। লেবার রুমে প্রেমে পড়া, চলন্ত ট্রেনে লাইভ কনসার্ট করা, এক হানিমুনে দুই কাপলের অরণ্য অভিসার করা, কবিতা লেখার কারণে মন্ত্রিত্ব চলে যাওয়া; নিজের শিক্ষক, মাসহ মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করার আকস্মিক প্লট তৈরি হওয়া। এই সিনেমায় অনেক কিছুই আছে। সেই অনেক কিছুর সঙ্গে ব্লক ইউনিভার্স মডেল আছে, টিনটিনের হ্যাডক আছে, ‘কালহোনাহো’র শাহরুখ খান আছেন, ওমর খৈয়ামের রুবাইয়াৎ আছে, রতন জর্দার তিনটা কৌটা আছে, ছিটমহল আছে, নতুন কুঁড়ি আছে, ‘মদারু শ্রেষ্ঠ’ পদক আছে, সুফিবাদী ফিরিস্তি আছে, কার্ল মার্ক্সের ফ্যান আছে, পিথাগোরাসের ম্যাজিক্যাল নাম্বার আছে, ম্যাজিশিয়ান ও ম্যাজিক আছে, এমনকি ম্যাজিক রিয়েলিজমও আছে, সঙ্গে আছে আইয়ুব বাচ্চুর গিটার। আইয়ুব বাচ্চু যখন সলো গিটার বাজান তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। সবকিছু মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এককথায় সর্বাঙ্গসুন্দর।

তবু একটুখানি দুঃখ। এই সিনেমা অনেকবার জংশন পেরিয়েছে; কিন্তু একটিবারও গৌরীপুর জংশন এল না। কেন এল না, এ দুঃখ কে ঘোচাবে?

সবশেষে বলতে চাই, ইন অল রেসপেক্ট, মিডিয়ায় হুমায়ূন আহমেদের স্মার্ট প্রেজেন্টেশন ‘বনলতা এক্সপ্রেস’, মঞ্চে যেমন ‘নদ্দিউ নতিম’।