শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি
১০ নভেম্বরে শহীদের পিতার জিজ্ঞাসা
শহীদ নূর হোসেন মতিউর রহমানের লেখায়, বক্তৃতায় ও আলোচনায় একাধিকবার উঠে এসেছেন। ১৯৮৮ সালের ১১ নভেম্বর দৈনিক সংবাদ-এ প্রকাশিত ‘১০ নভেম্বরে শহীদের পিতার জিজ্ঞাসা’ শিরোনামের নিবন্ধটি তেমনই একটি স্মরণীয় লেখা। পরে ২০১৩ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত শামসুর রাহমান ও মতিউর রহমানের যৌথ বই শহীদ নূর হোসেন-এ লেখাটি অন্তর্ভুক্ত হয়। আজ শহীদ নূর হোসেন দিবসে নিবন্ধটি পুনঃপ্রকাশ করা হলো।
সাতাশির ১০ নভেম্বর থেকে আটাশির ১০ নভেম্বর—এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে, বনগ্রামের সাহসী যুবক নূর হোসেন উদোম গায়ে বুকে-পিঠে ‘স্বৈরাচার নীপাত যাক’ আর ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে হাজার হাজার মানুষের সঙ্গে রাস্তায় নেমেছিলেন। তারপর পুলিশের লক্ষ্যভেদী গুলিতে বনপাখির মতো লুটিয়ে পড়েছিলেন রাজপথে।
শহীদ হলেন নূর হোসেন। গণ-আন্দোলনের এক উজ্জ্বল পতাকা হয়ে গেলেন। কিন্তু নূর হোসেনের লাশ কোথায় কবর দেওয়া হলো, তার কোনো নির্দিষ্ট খবর কোথাও প্রকাশিত হলো না। পরিষ্কার কিছু জানা গেল না। কোনো কোনো পত্রিকায় খবর বের হয়েছিল, জুরাইনের গোরস্থানে তাঁকে কবর দেওয়া হয়েছে। এ খবর শুনে নূর হোসেনের পিতা মজিবুর রহমান ১৩ নভেম্বর দৌড়ে গিয়েছিলেন সে জায়গায়। জুরাইনের কবরখোদকেরা তাঁকে জানান, ১২ নভেম্বর শেষ রাতে, তখন বাজে তিনটা; আঞ্জুমান মুফিদুল ইসলামের গাড়িতে করে তিনটি লাশ আনা হয়। পুলিশ ছিল সঙ্গে।
কবরখোদকদের কথায়, তাঁদের একজন ছিলেন প্যান্ট পরা, হাতে ঘড়ি। একজন লুঙ্গিতে। আরেকজনের মুখে দাড়ি। পায়ে কেডস জুতা। উদোম গতর। বুকে-পিঠে কী যেন লেখা ছিল।
মজিবুর রহমান বলেন, ‘তিনজনের শেষ জনই হবে আমার নূর হোসেন। আমি কবর খুঁড়তে চেয়েছিলাম। কিন্তু পারিনি।’
তিনি আরও বললেন, ‘সাত দিন পর আবার গিয়েছিলাম এক বন্ধুকে নিয়ে। আবার কবর খুঁড়তে চেয়েছিলাম। কোনটি আমার ছেলে, আমার নূর হোসেনের কবর, সেটা জানতে চেয়েছিলাম। কিন্তু কবর খুঁড়তে দেয়নি আমাকে।’
এক মাস পর, পরিবারের সবাইকে নিয়ে মজিবুর রহমান আবার গিয়েছিলেন জুরাইনের গোরস্থানে। সেদিন সবাই কান্নাকাটি করেছিলেন অনেক। আবারও কবর খোঁড়ার প্রসঙ্গ তোলা হয়েছিল। কিন্তু মজিবুর রহমানই সেদিন সবাইকে বুঝিয়েছেন, এখন তো আর চেনার কোনো উপায় নেই। কবর খুঁড়ে কী হবে? তাই সবাই মিলিতভাবে দোয়া পড়ে চলে আসেন।
এখন এক বছর পর নূর হোসেনের পিতার করুণ প্রশ্ন, ‘সত্যি কি নূর হোসেনের কবরের খোঁজ পাওয়া খুব কঠিন ছিল? আপনারা চেষ্টা করলে কি এটা সম্ভব ছিল না? আপনারা কেন এ চেষ্টা নিলেন না? তাহলে তো আমি অন্তত জানতে পারতাম, আমার ছেলে আমার মানিক কোথায় ঘুমায়ে আছে? আপনারা কেন কিছু করলেন না?’
এ প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না। অপরাধীর মতো মাথা নিচু করে বসে ছিলাম তাঁর সামনে। সত্যি, সে চেষ্টা কেন আমরা করলাম না? শুধু নূর হোসেন কেন, বছরের পর বছর কতজন শহীদ হয়েছেন, তাঁদের কবর কোথায়? এসবের কতটুকু আমরা জানি? শহীদ পরিবারগুলোর তেমন কোনো খবরও রাখি না আমরা।
প্রতিবছর কোনো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে কতগুলো দিবস পালিত হয়। এ দিবসগুলোও আস্তে আস্তে ম্লান হয়ে যায়। এগুলোর প্রয়োজনীয়তাও বুঝি ফুরিয়ে যায় এক সময়ে, যেন ব্যবহারের অযোগ্য। কিন্তু অনেক সময় দেখা যায়, মৃত ব্যক্তি ও শহীদকে নিয়ে দলাদলি আর প্রচারও কম হয় না। তিনি কার এবং কোন দলের ছিলেন, তা নিয়ে কোনো কোনো সময় নোংরামিও হয়। এসব আমাদের জীবনের ক্ষুদ্রতা আর দীনতারই আরেক নগ্ন রূপ।
এক মাস পর, পরিবারের সবাইকে নিয়ে মজিবুর রহমান আবার গিয়েছিলেন জুরাইনের গোরস্থানে। সেদিন সবাই কান্নাকাটি করেছিলেন অনেক। আবারও কবর খোঁড়ার প্রসঙ্গ তোলা হয়েছিল। কিন্তু মজিবুর রহমানই সেদিন সবাইকে বুঝিয়েছেন, এখন তো আর চেনার কোনো উপায় নেই। কবর খুঁড়ে কী হবে? তাই সবাই মিলিতভাবে দোয়া পড়ে চলে আসেন।
সাতাশির ১০ নভেম্বরে আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হয়ে উঠলেন নূর হোসেন। দেশের প্রায় সব সংবাদপত্রে তাঁর ছবি ছাপা হলো। সারা দুনিয়ার সংবাদ হলেন নূর হোসেন। তাঁকে নিয়ে কবিতাও লেখা হলো অনেক। নাটক হলো। পোস্টারের বিষয় হয়ে উঠলেন নূর হোসেন। এই আশির দশকের জন্য বাংলাদেশের মানুষের কাছে নূর হোসেন এক গর্ব, নতুন এক সাহস।
১০ নভেম্বর নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে তাঁর পরিবারও সংবাদ শিরোনাম হয়ে উঠল। দৈনিক, সাপ্তাহিক আর মাসিক পত্রিকায় তাঁদের নিয়ে অসংখ্য খবর বের হলো। নূর হোসেনের পিতা মজিবুর রহমানের অনেক সাক্ষাত্কার বের হলো। ছোট-বড় নানা রকম সভা-সমাবেশ, আলোচনায়, এমনকি শহীদ মিনারে বুদ্ধিজীবীদের মস্ত বড় অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা হলো। প্রচুর সম্মান দেওয়া হলো তাঁকে এবং তাঁর পরিবারকে। মজিবুর রহমান যারপরনাই খুশি হলেন। তিনি গর্বিত হৃদয়ে পুত্রশোকের সান্ত্বনা খুঁজলেন।
সে সময় জাতীয় রাজনৈতিক দলের বিভিন্ন নেতা এবং তাঁদের সহযোগীরা মজিবুর রহমানের বনগ্রামের এক ঘরের গেরস্থালিতে গিয়েছিলেন। শুধু যাননি জাতীয় পার্টি আর জামায়াতে ইসলামীর কেউ। সে ঘরে নেতাদের বসতে দেওয়ার মতো জায়গা ছিল না। এমন সব ব্যক্তির আগমনে শহীদের পিতা–মাতা উচ্ছ্বাসে তাঁদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তাঁরা বললেন, ‘আমরা কিছু চাই না। আমাদের ছেলেকে আর কোনো দিন ফিরে পাব না। “গণতন্ত্র মুক্তি পাক” আমাদের ছেলের এ স্লোগান যদি পূরণ হয়, তাহলেই আমরা খুশি। আপনাদের কাছ থেকে সে আশ্বাসই পেতে চাই। আপনারা সবাই মিলে “স্বৈরাচার নীপাত যাক” আন্দোলন করেন। তাহলেই আমরা সুখী।’
শহীদ নূর হোসেনের বৃদ্ধ পিতা–মাতা এবং পরিবারের সবাইকে আমরা আশ্বাস দিলাম, তাঁদের দুই হাতে হাত রেখে সাহস দিলাম আর বললাম, আমরা আছি। আমরা আপনাদের পাশে থাকব। আমরা স্বৈরাচারের পতন ঘটাব, গণতন্ত্রকে মুক্ত করব। আমাদের সেই আশ্বাস, সেই সাহসে শহীদ পরিবারের সবাই আশ্বস্ত হলেন। চোখের পানি মুছে মুখ তুলে সোজা হয়ে দাঁড়ালেন। সবার জন্য দোয়া করলেন। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তাঁদের কর্মী আর সমর্থক আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। মাসের পর মাস সভায়, বক্তৃতায়, প্রস্তাবে আর মিছিলের স্লোগানে দৃপ্তকণ্ঠ শপথ উচ্চারিত হলো, শহীদ নূর হোসেনের বুকে-পিঠে লেখা স্লোগানকে আমরা বাস্তবায়িত করব।
তারপর এক বছর কেটে গেল। আবার ১০ নভেম্বর ফিরে এসেছে। দিনটি পালনের মাধ্যমে শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সভা-সমাবেশের প্রস্তুতি চলছে। এগুলো থেকে উচ্চকণ্ঠ স্লোগান, শোকাহত ব্যানার, উত্তেজিত বক্তৃতা আর সুলিখিত প্রস্তাবে আবার প্রতিজ্ঞা, সংকল্প ও শপথের কথা ঘোষিত হবে। সেগুলো পত্রিকার পাতায় নানা রকম শিরোনাম পাবে। সবাই উদ্দীপ্ত হয়ে ‘আমরা নূর হোসেনের ভাই’—এ কথা ভাবতে ভাবতে নিজ নিজ ঘরে ফিরে যাব।
কিন্তু সমস্ত উচ্ছ্বাসকে পাশে সরিয়ে যদি বাস্তবতায় ফিরে আসি, যখন গত এক বছরের ঘটনাবলিকে স্মরণ করি তখন দেখি, স্বাধীন বাংলাদেশের দীর্ঘতম (প্রায় ছয় মাস) আন্দোলন সত্ত্বেও ‘এক দফা’ দাবি অর্জিত হলো না; অন্য কোনো দাবিও নয়। নেতৃত্বের পক্ষ থেকে অনেক বিজয় হয়েছে বলা হলেও মানুষ তা বোঝেনি, দেখেনি। বরং সরকার একের পর এক জনস্বার্থবিরোধী নীতিগুলো কার্যকর করে চলেছে।
এসব নিয়ে আকাশ-পাতাল অনেক কিছু ভাবেন মজিবুর রহমান। এই এক বছর সময়-অসময়ে আমি তাঁর কাছে গিয়েছি, তিনিও এসেছেন। তিনি ভাবেন, শুধু তাঁর নূর হোসেন নয়; বহু কর্মী শহীদ হলেন গণতন্ত্রকে মুক্ত করতে গিয়ে। কিন্তু যে লক্ষ্যে তাঁদের মৃত্যু হলো, সেটা শুনছি সব সময়ে, কিন্তু সে কাজের অগ্রগতি কত দূর হলো?
মজিবুর রহমান বলেন, ‘আমরা গরিব, আমাদের অনেক সমস্যা আছে। গরিবের সমস্যা নিয়ে আমার ছেলে ঝাঁপিয়ে পড়েছিল ১০ নভেম্বরের আন্দোলনে।’ তিনি এখনো মনে করেন, যদি মনোবল আর বিশ্বাস ঠিক থাকে, সবাই যদি তাকে আঁকড়ে ধরে, তাহলে দাবি আদায় হতে পারে। সে জন্য সব দলের কাছে তাঁর আকুল আবেদন, একজন শহীদের পিতা হিসেবে তাঁর একান্ত চাওয়া, সবাই যেন তাঁর ছেলের মতো গরিবের সমস্যা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু কেন এটা হচ্ছে না? মজিবুর রহমান বুঝতে পারেন না, কেন আন্দোলন হচ্ছে না? গত ১০ নভেম্বরের মতো এবার তেমন উদ্যোগ কেন নেই নেতৃত্বের? রাজনৈতিক দলের কর্মীরা কেন ঝাঁপিয়ে পড়ছেন না? যাঁর সন্তান গেছে, যাঁর ভাই গেছে, শুধু তাঁরাই বুঝতে পারেন তাঁদের শোক আর বেদনাকে?
গত এক বছর শহীদ নূর হোসেনের পিতা হিসেবে মজিবুর রহমান অনেক সম্মান পেয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তিরা তাঁকে নানাভাবে সাহায্য করেছেন। সে জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমি গরিব। গরিব হিসেবেই আমি থাকতে চাই। অর্থ বা কোনো সম্পত্তির জন্য আমার কোনো লোভ নেই।’
সাতাশির ১০ নভেম্বরে আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হয়ে উঠলেন নূর হোসেন। দেশের প্রায় সব সংবাদপত্রে তাঁর ছবি ছাপা হলো। সারা দুনিয়ার সংবাদ হলেন নূর হোসেন। তাঁকে নিয়ে কবিতাও লেখা হলো অনেক। নাটক হলো। পোস্টারের বিষয় হয়ে উঠলেন নূর হোসেন। এই আশির দশকের জন্য বাংলাদেশের মানুষের কাছে নূর হোসেন এক গর্ব, নতুন এক সাহস।
কোনোভাবে সরকারের সুবিধা হয়, এমন বিবৃতিতে স্বাক্ষর দেওয়ার জন্য গত এক বছরে নানা প্রলোভন দেখিয়ে তাঁকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। একাধিকবার এ রকম উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের কোনো কোনো মহলের পক্ষ থেকে। মজিবুর রহমান বিনীতভাবে তা প্রত্যাখ্যান করেছেন। অন্য সবাইকে যা বলেন, তাঁদেরও তিনি একই কথা বলেছেন। কারণ, তাঁদের উদ্দেশ্য বুঝতে এক মুহূর্ত দেরি হয়নি মজিবুর রহমানের। তাঁর কাছ থেকে বিবৃতি নিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনকে নষ্ট করতে চেয়েছেন তাঁরা এবং তাঁকে হেয় করতে চেয়েছেন। কী বিরল চারিত্রিক দৃঢ়তা এবং আদর্শবাদী মানুষ বেবিট্যাক্সিচালক মজিবুর রহমান!
অথচ তাঁকে যে সুবিধা প্রদানের লোভ দেখানো হয়েছিল, তার চেয়ে অনেক কম দামে, বাজারের মাছের মতো বিক্রি হয়ে গেছেন কত বড় বড় রাজনৈতিক নেতা বা কর্মী। আরও অনেকে হয়তো যাবেন লোভের পিচ্ছিল সেই পথে।
গত এক বছরে মজিবুর রহমান আরও বৃদ্ধ হয়ে গেছেন। এখন সপ্তাহের সাত দিন বেবিট্যাক্সি চালাতে পারেন না। শুধু চার দিন গাড়ি নিয়ে বের হন। তাঁর চোখের শক্তি কমে আসছে। বাতের ব্যথা বেড়েছে। বিশেষ করে শরীরের ডান দিকে মাঝেমধ্যে হঠাৎ ঝাঁকুনি আসে। তবু গাড়ি চালাতে হয়। অন্যের গাড়ি। জমা, তেল খরচসহ অন্যান্য খরচের পর কতটুকু আর থাকে। বড় ছেলে আলী হোসেন মিনি ট্রাক চালাতেন। তাঁর চাকরি এখন নেই। সেজ ছেলে দেলোয়ারও বেকার। ছোট ছেলে আনোয়ার কাজ শিখছেন। মেয়ে সাহানা অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।
গত বন্যার সময় বৃষ্টিতে মজিবুর রহমানের ঘরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বহু কষ্টে তা মেরামত করা সম্ভব হয়েছে। কেউ কেউ তাঁকে সাহায্য করেছে। সে জন্য তিনি কৃতজ্ঞ।
বয়স বেড়ে যাচ্ছে মজিবুর রহমানের। কিন্তু সংসার পরিচালনার স্থায়ী কোনো ব্যবস্থা হলো না। নূর হোসেনের উচ্চাকাঙ্ক্ষা ছিল। সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচবেন, এটা তাঁর স্বপ্ন ছিল। তিনি নেই। এখন সেই স্বপ্নও আর নেই। মজিবুর রহমান জানেন না সামনে তাঁর কী আছে।
মজিবুর রহমান ভাবেন নূর হোসেনের কথা। ভাবেন সামনের অনিশ্চিত ভবিষ্যতের কথা। এসব ভাবনা থেকেই তিনি বলেন, ‘নূর হোসেনের মৃত্যুর পর সবাই আমাকে শ্রদ্ধা জানাল। ভাবতে শুরু করলাম, আমিও একটা “ইডবিডি পাখি” (যে পাখি স্বর্গে যেতে চায়, কিন্তু পারে না) হয়ে গেলাম। আমিও সবার সঙ্গে উড়তে পারব। আমিও ওপরে উঠতে পারব। সেটা আমার ভুল। “ইডবিডি পাখি” কোনো দিন স্বর্গে উড়ে যেতে পারে না। আপনারা আমাকে স্বর্গে উঠিয়েছিলেন। তারপর এখন আমি কোথায়? কোথায় আমার স্থান?’
মজিবুর রহমানের সঙ্গে বিগত এক বছরে বহুবার দেখা হয়েছে। ব্যক্তিগত সুখ-দুঃখ থেকে শুরু করে বড় বড় জাতীয় বিষয়াদি—সবকিছু নিয়ে কথা হয়েছে। অধিকাংশ সময় তিনি বলেছেন, আমি শুনেছি। তাঁর কাছ থেকে অনেক কিছু জানা যায়। তাঁর জীবনসংগ্রাম থেকে শেখারও থাকে অনেক। প্রায়ই তিনি আসেন। কোনো প্রয়োজন ছাড়াই আসেন। অল্প সময় থেকেই তিনি চলে যান। এ রকমই এসেছিলেন গত ৩ নভেম্বরে।
তারপর এক বছর কেটে গেল। আবার ১০ নভেম্বর ফিরে এসেছে। দিনটি পালনের মাধ্যমে শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সভা-সমাবেশের প্রস্তুতি চলছে। এগুলো থেকে উচ্চকণ্ঠ স্লোগান, শোকাহত ব্যানার, উত্তেজিত বক্তৃতা আর সুলিখিত প্রস্তাবে আবার প্রতিজ্ঞা, সংকল্প ও শপথের কথা ঘোষিত হবে। সেগুলো পত্রিকার পাতায় নানা রকম শিরোনাম পাবে। সবাই উদ্দীপ্ত হয়ে ‘আমরা নূর হোসেনের ভাই’—এ কথা ভাবতে ভাবতে নিজ নিজ ঘরে ফিরে যাব।
এসেই বললেন, ‘একটা কথা মনে হলো, সেটা বলতে এলাম।’ তিনি যা বললেন, সেটা একটা গভীর উপলব্ধির কথা।
মজিবুর রহমান বলেন, ‘যদি সাহস, সংগঠন আর উপযুক্ত নেতৃত্ব না থাকে, যদি প্রস্তুতি না থাকে, তাহলে মানুষকে ডাক দিয়ে, পথে নামিয়ে, গুলির সামনে ঠেলে দেওয়ার কী দরকার? যদি আন্দোলন সফল না হয়, তাহলে কে দায়ী? জনগণ? কেন এমন হয়?’
সেদিন মজিবুর রহমানের প্রশ্নের কোনো জবাব দিতে পারিনি। কোনো জবাব কি ছিল না? জবাব থাকলেও দিইনি। কারণ, আমরা আমাদের কথাগুলোকে, ভেতরের সমস্যা বা দ্বন্দ্বগুলোকে লুকিয়ে রাখতেই পছন্দ করি বেশি। আমাদের সমস্যার কথা মানুষকে জানাই না। যেন তাদের কোনো কিছু জানার থাকতে পারে না। তাদের কাজ হলো শুধু নির্দেশ মেনে চলা। আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা এবং ডাক দিলেই ঝাঁপিয়ে পড়া আর শহীদ হয়ে যাওয়া।
একটু লক্ষ করলে দেখা যাবে, সে অবস্থাটা আর থাকছে না। মজিবুর রহমানের মতো মানুষেরা এখন সবটা বুঝে নিতে চান। তাঁদের মঙ্গল-অমঙ্গল জেনেবুঝে এগোতে চান এবং সেটাই স্বাভাবিক। আর এদিকটার প্রতি আমাদের নজর এখনো খুব কম। তারপরও মজিবুর রহমান আশাবাদী মানুষ। সব সময়ই তিনি বলেন, ‘দেশ যেদিন স্বৈরাচার থেকে মুক্ত হবে, গণতন্ত্র ফিরে আসবে, সেদিনই আমি সত্যিকার অর্থে আনন্দিত হব।’ সেটাই হবে তাঁর জন্য ফুলের মালা। সেদিনের জন্য তিনি অপেক্ষা করছেন। কিন্তু সেই দিন কবে আসবে?
প্রকাশকাল: ১১ নভেম্বর ১৯৮৮, দৈনিক সংবাদ
